বরিশাল বিশ্ববিদ্যালয়ে বিশ্ব মৃত্তিকা দিবসে ব্যাতিক্রমী প্রদর্শনী

  • আপডেট টাইম : ডিসেম্বর ০৫ ২০১৯, ০৯:১০
  • 851 বার পঠিত
  • আপডেট টাইম : ডিসেম্বর ০৫ ২০১৯, ০৯:১০
  • 851 বার পঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ে বিশ্ব মৃত্তিকা দিবসে ব্যাতিক্রমী প্রদর্শনী

শামীম আহমেদ ॥ আমাদের ভবিষ্যত, মৃত্তিকার ক্ষয়রোধ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে পালিত হচ্ছে বিশ্ব মৃত্তিকা দিবস ২০১৯। দিবসটি উপলক্ষ্যে বরিশাল বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের আয়োজনে “মাটি এবং পরিবেশ সংরক্ষণ প্রতিমালেপ” বিষয়ের উপর এক ব্যাতিক্রমী প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার বিশ্ব মৃত্তিকা দিবস উপলক্ষে সকালে প্রদর্শনীর উদ্বোধন করেন বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিন। উদ্বোধন শেষে শিক্ষার্থীদের তৈরি বিভিন্ন প্রজেক্টগুলো ঘুরে দেখেন এবং তাদের এধরনের সৃজনশীল
কর্মকান্ডেরও ভূয়সী প্রশংসা করেন উপাচার্য । এসময় উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপাচার্য বলেন, তোমরা এমন পরিকল্পনা গ্রহণ কর যে পরিকল্পনা বাস্তবায়নে মৃত্তিকার ক্ষয় রোধ করা সম্ভব। কেননা আমরা বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগ মোকাবেলা করে এগিয়ে চলছি। তিনি বলেন, প্রধানমন্ত্রী বিভিন্ন উন্নয়ন প্রকল্পে যতটা সম্ভব কৃষি জমিকে রক্ষা করে প্রকল্প বাস্তবায়নের উপর গুরুত্ব আরোপ করেছেন। তাই আগামীর ভবিষ্যত গড়তে এবং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় মৃত্তিকার ক্ষয়রোধ কল্পে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে এ হোক বিশ^ মৃত্তিকা দিবসের অঙ্গীকার।
এসময় মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান আনজুমান আরা রজনী, প্রক্টর ড. সুব্রত কুমার দাসসহ বিভাগের শিক্ষকমন্ডলী, শিক্ষার্থীবৃন্দ ও অন্যান্য অতিথিবৃন্দরা উপস্থিত ছিলেন।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493