পটুয়াখালীতে ১৬দিন পর অপহৃত মাদ্রাসা ছাত্রীকে উদ্ধার ॥ আটক ১

  • আপডেট টাইম : ডিসেম্বর ০৫ ২০১৯, ০৯:২৯
  • 1093 বার পঠিত
  • আপডেট টাইম : ডিসেম্বর ০৫ ২০১৯, ০৯:২৯
  • 1093 বার পঠিত
পটুয়াখালীতে ১৬দিন পর অপহৃত মাদ্রাসা ছাত্রীকে উদ্ধার ॥ আটক ১

পটুয়াখালী প্রতিনিধি॥ র‌্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইছ উদ্দিন এর নেতৃত্বে গলাচিপা থানাধীন উত্তর আমখোলা এলাকা থেকে লামনা সালেহিয়া সিনিয়র দাখিল মাদ্রাসার দশম শ্রেণীর অপহৃত এক ছাত্রীকে উদ্ধার করেছে র‌্যাব। এসময় মুল অপহরণকারী মোঃ তরিকুল ইসলাম (২১) কে আটক করা হয়।
জানাগেছে, উক্ত অপহৃত ভিকটিম গত ১৯.১১,১৯ ইং তারিখ রাত অনুমান ০৯.৩০ ঘটিকার সময় প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য ঘরের সামনে বের হলে অভিযুক্ত মোঃ তরিকুল ইসলাম তার সহযোগিসহ ভিকটিমকে অপহরণপূর্বক মটর সাইকেলে
উঠিয়ে দ্রুত পালিয়ে যায়। এ ব্যাপারে ভিকটিমের পিতা অপহৃত মেয়েকে উদ্ধারে এবং অপহরন কারীকে গ্রেফতারে র‌্যাবের সহায়তা কামনা করেন। এ প্রেক্ষিতে র‌্যাব- ৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্পের কোম্পানী কমান্ডার আজ বৃহষ্পতিবার বেলা
১১টার দিকে পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার উত্তর আমখোলা (হাই স্কুল সংলগ্ন) এলাকায় একটি বাড়ী থেকে ভিকটিমকে উদ্ধার করে র‌্যাব। এসময় মূল অপহরণকারী মোঃ তরিকুল ইসলাম(২১) কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে হাতেনাতে আটক করা হয়। উদ্ধারকৃত ভিকটিম ও আটককৃত আসামীকে পটুয়াখালী জেলার গলাচিপা থানায় হস্তান্তর করা হয়। এ সংক্রান্তে ভিকটিমের পিতা বাদী হয়ে গলাচিপা থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। আটক তরিকুল
গলাচিপা উপজেলার আমখোলঅ গ্রামের মোশারফ খানের ছেলে বলে র‌্যাব জানায়।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
কলাপাড়ায় সমকা‌মিতার অ‌ভি‌যো‌গে তোলপাড়ব‌রিশাল শিক্ষা বো‌র্ডের ৯‌টি ক‌লে‌জে কোন শনতুন পে-স্কেলে বড় পরিবর্তন, নিচের গ্রেডে ৫ শতামে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিà¦জনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তàসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বàদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতàসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাটà২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সর

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581