বঙ্গবন্ধুর চরিত্রে কলকাতার কৌশিক

  • আপডেট টাইম : ডিসেম্বর ০৫ ২০১৯, ০৯:৫২
  • 1118 বার পঠিত
  • আপডেট টাইম : ডিসেম্বর ০৫ ২০১৯, ০৯:৫২
  • 1118 বার পঠিত
বঙ্গবন্ধুর চরিত্রে কলকাতার কৌশিক

বিনোদন ডেস্ক।। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী ২০২০ সালের ১৭ মার্চ। এ উপলক্ষে বছরব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে সরকার। যার অনেকটা অংশ জুড়ে থাকছে সাংস্কৃতিক আয়োজন। আর এতে দেশি শিল্পীদের সঙ্গে থাকছেন ভারতের অনেকেই। যার অংশ হিসেবে ৭ মার্চের ঐতিহাসিক ভাষণের প্রতিলিপি চিত্রায়ণে বঙ্গবন্ধুরূপে দেখা যাবে কলকাতার অভিনেতা কৌশিক সেনকে।

টাইমস অব ইন্ডিয়ায় প্রকাশিত খবরে এমনটি জানা গেছে। সংবাদমাধ্যমটিতে কৌশিক সেন বলেন, এটি একটি হলোগ্রাফিক কাজ। প্রযুক্তিগতভাবে হলোগ্রাফিক প্রজেক্ট খুব জটিল। এতে সৃজনশীলতার দিক থেকে তৃপ্তি নেই। এ কাজ একটু সময় সাপেক্ষ ব্যাপারও। বেশির ভাগ ক্ষেত্রে ফটোকপি মেশিনের মতো এর প্রতিলিপি তৈরি করতে হয়।

যুক্তরাজ্যে এর শুটিং শেষ করে কলকাতায় ফিরেছেন কৌশিক সেন। এটি পরিচালনা করেছেন অ্যাডাম ডোনেন। বৃটিশ এই পরিচালক এ ধরণের আরো কিছু কাজ করছেন।

এছাড়াও বঙ্গবন্ধুর জীবনীভিত্তিক চলচ্চিত্র নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে। বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ উদ্যোগে নির্মিত হবে চলচ্চিত্রটি। এটি পরিচালনা করবেন শ্যাম বেনেগাল। এর বাইরেও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ভারত ও বাংলাদেশ সরকার তথ্যচিত্রসহ বেশ কিছু কাজ করছে।

সূত্র- ডেইলি বাংলাদেশ

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493