শোক দিব‌সের অনুষ্ঠা‌নে যাওয়া হল না ঝালকাঠীর ছাত্রলীগ কর্মী বিএম ক‌লে‌জের ছাত্র সুম‌নের

  • আপডেট টাইম : আগস্ট ১৫ ২০২০, ১৫:৫৮
  • 790 বার পঠিত
  • আপডেট টাইম : আগস্ট ১৫ ২০২০, ১৫:৫৮
  • 790 বার পঠিত
শোক দিব‌সের অনুষ্ঠা‌নে যাওয়া হল না ঝালকাঠীর ছাত্রলীগ কর্মী বিএম ক‌লে‌জের ছাত্র সুম‌নের

ঝালকাঠিতে জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে যাওয়ার সময়ে সড়ক দুর্ঘটনায় সুমন হালদার (২৫) নামের এক ছাত্রলীগ কর্মীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেল চালক মো. মান্না (৩০) গুরুতর আহত হয়েছে।  

শনিবার দুপুর সাড়ে ১২ টার দিকে সদর উপজেলার কীর্ত্তিপাশা ইউনিয়নের নেহালপুরে এ দুর্ঘটনা ঘটে।  

নিহত সুমন হালদার কীর্ত্তিপাশা ইউনিয়নের খোর্দ্দবরহার গ্রামের সুভাষ হালদারের ছেলে ও বরিশাল বিএম কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের মাস্টার্সের ছাত্র।

সুমন ইউনিয়ন ছাত্রলীগে সম্পৃক্ত ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, জাতিয় শোক দিবসের অনুষ্ঠানে যোগ দেয়ার জন্য ভাড়ায় চালিত মোটরসাইকেল যোগে ঝালকাঠি যাবার সময় নেহালপুর ব্রিজের উপরে বিপরীত দিক থেকে আসা একটি ইজি বাইকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় স্থানীয়রা তাদের উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সুমনকে মৃত ঘোষণা করে।

ঝালকাঠি সদর থানার ওসি খলিলুর রহমান বলেন, ‘ঘাতক ইজি বাইকটিকে আটক করা গেলেও চালক পালিয়েছে।

মরদেহ ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
কলাপাড়ায় সমকা‌মিতার অ‌ভি‌যো‌গে তোলপাড়ব‌রিশাল শিক্ষা বো‌র্ডের ৯‌টি ক‌লে‌জে কোন শনতুন পে-স্কেলে বড় পরিবর্তন, নিচের গ্রেডে ৫ শতামে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সর

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581