ভেঙে গেছে পরীমনির সংসার!

  • আপডেট টাইম : আগস্ট ১৭ ২০২০, ১৩:০৫
  • 916 বার পঠিত
  • আপডেট টাইম : আগস্ট ১৭ ২০২০, ১৩:০৫
  • 916 বার পঠিত
ভেঙে গেছে পরীমনির সংসার!

লাইফস্টাইল ডেস্ক।। করোনাকালে হঠাৎ করেই মাত্র তিন টাকা দেনমোহরে নির্মাতা কামরুজ্জামান রনিকে বিয়ে করেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পরীমনি। বিয়ের পাঁচ মাস না যেতেই নতুন গুঞ্জন- ভেঙে গেছে পরীর সংসার।

পরীমনির ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, নির্মাতা কামরুজ্জামান রনির সঙ্গে পরীর কোন সম্পর্ক এখন নেই। অনেকটা হুজুগের মাথায় বিয়ে করেছিলেন পরীমনি। তাই বিয়ের পরও সংসার করা হয়নি তেমন করে।

বিষয়টির সত্যতা জানতে রনির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ সম্পর্কে কোন কথা বলতে চাননি।

কামরুজ্জামান রনি নাগরিক নাট্য সম্প্রদায়ের সদস্য ও নির্দেশক। এছাড়া তিনি অভিনেত্রী ও নির্মাতা হৃদি হকের ‘১৯৭১: সেই সব দিন’ ছবির সহকারী পরিচালক হিসেবে কাজ করছেন। ওই ছবিতে অভিনয় করছেন পরীমনি।

সেখানে কাজ করতে গিয়ে নিজেদের মধ্যে বোঝাপড়া তৈরি হয় পরী-রনির। একপর্যায়ে রনিই বিয়ের প্রস্তাব দেন পরীকে। মনে মনে রনির প্রতি দুর্বল পরী সেই প্রস্তাব এড়াতে পারেননি।

চলতি বছরের ১০ মার্চ পরী রাজধানীর রাজারবাগ এলাকার এক কাজী অফিসে কামরুজ্জামান রনিকে বিয়ে করেন। বিয়ের পর স্বামীর সঙ্গে ফেসবুকে ছবিও পোস্ট করেন পরীমনি। ওই পোস্টে লিখেন, ‘জানেন, আমরা তিন টাকায় বিয়ে করেছি! কিউট না? আমাদের বিয়ের দেনমোহর তিন টাকা’ এবার নতুন বিয়ের মাত্র পাঁচ মাস পরই পরীমনির স্বামী-সংসারের কোনো খবর পাওয়া যাচ্ছে না।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
কলাপাড়ায় সমকা‌মিতার অ‌ভি‌যো‌গে তোলপাড়ব‌রিশাল শিক্ষা বো‌র্ডের ৯‌টি ক‌লে‌জে কোন শনতুন পে-স্কেলে বড় পরিবর্তন, নিচের গ্রেডে ৫ শতামে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিà¦জনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তàসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বàদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতàসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাটà২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সর

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581