আবার শুরু টিসিবির পণ্য বিক্রি ॥ চিনি, ডাল ও তেল কেনা যাবে ১০ দিন

  • আপডেট টাইম : আগস্ট ১৭ ২০২০, ২০:৩৩
  • 739 বার পঠিত
  • আপডেট টাইম : আগস্ট ১৭ ২০২০, ২০:৩৩
  • 739 বার পঠিত
আবার শুরু টিসিবির পণ্য বিক্রি ॥  চিনি, ডাল ও তেল কেনা যাবে ১০ দিন

৫০ টাকা কেজি দরে চিনি ও মসুর ডাল এবং ৮০ টাকা লিটার দরে সয়াবিন তেল বিক্রি কার্যক্রম শুরু করেছে রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। চলমান করোনাভাইরাস মহামারি ও বন্যা পরিস্থিতিতে সাশ্রয়ী মূল্যে সোমবার (১৭ আগস্ট) থেকে সারা দেশে এই তিনটি পণ্য বিক্রি কার্যক্রম শুরু করেছে টিসিবি। আগামী ২৭ আগস্ট পর্যন্ত এই তিনটি পণ্য বিক্রি চলবে।
সোমবার (১৭ আগস্ট) থেকে ভ্রাম্যমাণ ট্রাকে চিনি, মসুর ডাল ও সয়াবিন তেল বিক্রি শুরুর বিষয়টি জানিয়ে অফিস আদেশ জারি করেছে টিসিবি। অফিস আদেশে বলা হয়েছে, আগামী ২৭ আগস্ট বৃহস্পতিবার পর্যন্ত এ কার্যক্রম চলবে।
অফিস আদেশে বলা হয়েছে, টিসিবির ট্রাক থেকে প্রতি কেজি চিনি বিক্রি হবে ৫০ টাকা দরে। একজন ক্রেতা সর্বোচ্চ দুই কেজি চিনি কিনতে পারবেন। মসুর ডাল ৫০ টাকা কেজি দরে একজন ক্রেতা এক কেজি এবং ৮০ টাকা লিটার দরের সয়াবিন তেল একজন ক্রেতা সর্বোচ্চ পাঁচ লিটার নিতে পারবেন। শুক্র ও শনিবার টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম বন্ধ থাকবে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493