আ’লীগের সম্মেলন ঘিরে বরিশালে সাজসাজ রব

  • আপডেট টাইম : ডিসেম্বর ০৬ ২০১৯, ১২:৪০
  • 766 বার পঠিত
  • আপডেট টাইম : ডিসেম্বর ০৬ ২০১৯, ১২:৪০
  • 766 বার পঠিত
আ’লীগের সম্মেলন ঘিরে বরিশালে সাজসাজ রব

৮ ডিসেম্বর ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে বরিশাল মহানগর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন। সম্মেলন সফল করতে ইতিমধ্যেই সাজসাজ রব বিরাজ করছে বরিশাল নগরীজুড়ে। আলোকসজ্জা করা হয়েছে বেশিরভাগ এলাকাতেই। তৈরি করা হয়েছে নানা আকর্ষণীয় তোরণও। শুধু আওয়ামী লীগের নেতাকর্মীরাই নয়, প্রস্তুতির মধ্যে কোনো ত্রুটি রাখতে চান না অঙ্গ সংযোগী সংগঠনের নেতাকর্মীরা। তারাও সম্মেলন সফল করতে কাজ করছেন বলে জানা গেছে।

জানা গেছে, বরিশাল মহানগর আওয়ামী লীগের সম্মেলন আয়োজন করার পূর্বেই বরিশাল নগরীর ৩০টি ওয়ার্ডের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে মহানগর আওয়ামী লীগের সম্মেলন আরো সুষ্ঠুভাবে সম্পন্ন হবে বলে আশাবাদী আওয়ামী লীগের নেতাকর্মীরা। এবারে বরিশাল মহানগর আওয়ামী লীগের সম্মেলনে নতুন কমিটিতে সাধারণ সম্পাদক পদে সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহকে চাচ্ছেন তার সমর্থকরা। মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি শওকত হোসেন হিরণের মৃত্যুর পর ভেঙে পরা মহানগর আওয়ামী লীগকে একমাত্র সেরনিয়াবাত সাদিকের নেতৃত্বেই সুসংগঠিত করা সম্ভব হয়েছে এমন দাবি তাদের।

এবারের সম্মেলনে সভাপতি পদ নিয়ে তেমন কোনো আলোচনা না থাকলেও সর্বত্র ব্যানারে ছেয়ে গেছে সাদিক আবদুল্লাহকে সাধারণ সম্পাদক করার দাবিতে।

বরিশাল নগরীর ১৮নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান সোনা জানান, আমরা এবারে জোড় দাবি জানাচ্ছি যাতে সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহকে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক করা হয়।

নগরীর ১নং ওয়ার্ডের কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা আমির হোসেন বিশ্বাস বলেন, মেয়র সাদিক আবদুল্লাহ মহানগর আওয়ামী লীগের হাল ধরে রেখেছেন। বরিশাল মহানগর ছাত্রলীগ নেতা মাইনুল ইসলাম জানান, আমরা কাউন্সিলর নই, তবুও আমাদের চাওয়া মহানগর আওয়ামী লীগের নেতৃত্ব সুসংগঠিত করতে যাকে প্রয়োজন তাকেই যেন দায়িত্ব দেয়া হয়।

বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট গোলাম আব্বাছ চৌধুরী দুলাল বলেন, সম্মেলন উপলক্ষে পুরো নগরী জেগে উঠেছে। যেটা দৃশ্যমান। সবার মধ্যেই উৎসব আমেজ বিরাজ করছে। মহানগর আওয়ামী লীগের সম্মেলন বেশ জাঁকজমকভাবে পালন হবে যেটা বরিশালবাসী দেখবে। নতুন নেতৃত্ব আসবে, নতুন ভাবে জেগে উঠবে মহানগর আওয়ামী লীগ।

সূত্র: যুগান্তর

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493