ক্রাইম পেট্রল অভিনেত্রীর আত্মহত্যা, শেষ যা লিখেছিলেন

  • আপডেট টাইম : আগস্ট ২০ ২০২০, ১৩:১৭
  • 819 বার পঠিত
  • আপডেট টাইম : আগস্ট ২০ ২০২০, ১৩:১৭
  • 819 বার পঠিত
ক্রাইম পেট্রল অভিনেত্রীর আত্মহত্যা, শেষ যা লিখেছিলেন

ভারতের জনপ্রিয় মেগাসিরিয়াল ‘ক্রাইম পেট্রল’ এর অভিনেত্রী প্রেক্ষা মেহতা গত সোমবার রাতে আত্মহত্যা করেছেন। কিন্তু আত্মহত্যার আগে লিখে রেখে গেছেন সুইসাইড নোট। আর মৃত্যু আগে নিজের ইনস্টাগ্রামে লিখেছেন, স্বপ্নের মৃত্যু হওয়াই সবচেয়ে খারাপ।
 
এনডিটিভির খবরে বলা হয়, মাত্র ২৫ বছর বয়সেই নিজের জীবন শেষ করে দিয়েছেন তিনি। বেছে নিয়েছেন আত্মহত্যার মতো চরম পথ। মধ্যপ্রদেশের ইন্দোরে নিজের বাড়িতেই আত্মহত্যা করেন ওই টেলিভিশন অভিনেত্রী। মঙ্গলবার সকালে তার পরিবার নিজের ঘরে ঝুলন্ত অবস্থায় উদ্ধারে করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে চরম হতাশায় পড়ে আত্মহত্যা করেন তিনি। এছাড়াও, প্রেক্ষা মেহতা লকডাউনের আগেই মুম্বাই থেকে বাড়িতে ফিরেন। করোনায় চলমান লকডাউনে কাজ করতে পারছিলেন না তিনি। সে কারণেই চরম হতাশায় ভুগছিলেন অভিনেত্রী।

সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, প্রেক্ষা মেহতা একটি সুইসাইড নোট লিখে রেখে গেছেন। হীরা নগর থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা রাজীব ভাদোরিয়া পিটিআইকে বলেন, প্রাথমিক তদন্তের পর আমরা যেটুকু বুঝতে পারছি যে, তিনি হতাশায় ভুগছিলেন। আমরা এই ঘটনার বিস্তারিত তদন্ত চালাচ্ছি।

তবে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রেক্ষা মেহতা বলেছেন, সবসে বুরা হোতা হ্যায়, স্বপ্নো কা মর জানা (স্বপ্নের মৃত্যু হওয়াই সবচেয়ে খারাপ বিষয়।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493