নলছিটিতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো প্রতিবন্ধী শিশুর

  • আপডেট টাইম : আগস্ট ২৭ ২০২০, ০৬:৫৮
  • 765 বার পঠিত
  • আপডেট টাইম : আগস্ট ২৭ ২০২০, ০৬:৫৮
  • 765 বার পঠিত
নলছিটিতে সড়ক দুর্ঘটনায়  প্রাণ গেলো প্রতিবন্ধী শিশুর

ঝালকাঠি জেলার নলছিটি উপজেলায় যাত্রীবাহী ম্যাজিক গাড়ির চাপায় নাহিদ খান (১৪) নামে প্রতিবন্ধী এক শিশুর মৃত্যু হয়েছে। এ সময় শিশুকে চাপা দেওয়া গাড়িটি উল্টে রাস্তার পাশের খাদে পড়ে যায়।
এতে বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছে। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে নলছিটি-বারইকরণ সড়কের মাটিভাঙা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নাহিদ উপজেলার মাটিভাঙা এলাকার নাজির খানের ছেলে।স্থানীয় সূত্রে জানা গেছে, নলছিটি থেকে যাত্রীবাহী একটি ম্যাজিক গাড়ি বারইকরণ খেয়াঘাটের দিকে যাচ্ছিল। পথে মাটিভাঙা স্কুলের সামনে রাস্তা পারের সময় নাহিদকে চাপা দেয়। এ সময় গাড়িটিও যাত্রী নিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে শিশুটিসহ গাড়ির বেশ কয়জন যাত্রী হয়। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় স্থানীয়রা। পরে সেখানকার চিকিৎসকরা শিশু নাহিদকে মৃত ঘোষণা করেন।
শিশুটির মৃত্যুর খবরে এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়রা ওই সড়কে বিক্ষোভ শুরু করে। খবর পেয়ে থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।নলছিটি থানার পরিদর্শক (তদন্ত) আবদুল হালিম তালুকদার জানান, শিশুটির মরদেহের সুরতহাল প্রতিদেবন সম্পন্ন হয়েছে। ঘটনার পর থেকে গাড়িটির চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
কলাপাড়ায় সমকা‌মিতার অ‌ভি‌যো‌গে তোলপাড়ব‌রিশাল শিক্ষা বো‌র্ডের ৯‌টি ক‌লে‌জে কোন শনতুন পে-স্কেলে বড় পরিবর্তন, নিচের গ্রেডে ৫ শতামে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সর

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581