ভারতে তৈরি হবে আইফোন, কমবে দাম!

  • আপডেট টাইম : আগস্ট ২৯ ২০২০, ০১:৩৬
  • 1976 বার পঠিত
  • আপডেট টাইম : আগস্ট ২৯ ২০২০, ০১:৩৬
  • 1976 বার পঠিত
ভারতে তৈরি হবে আইফোন, কমবে দাম!

দি বরিশাল ডেস্ক।। এবার ভারতে তৈরি হবে আইফোন। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম স্মার্টফোন বাজার ধরতে অ্যাপল এমন উদ্যোগ নিয়েছে।

বিজনেস স্ট্যান্ডার্ড একটি প্রতিবেদনে জানিয়েছে, চলতি বছর ভারতে আইফোন-১২ উৎপাদনের কাজ শুরু হবে। ভারতে আইফোন উৎপাদনের ফলে ২২ শতাংশ আমদানি কর সাশ্রয় করবে অ্যাপল।

তাইওয়ানভিত্তিক আইফোন তৈরির প্রতিষ্ঠান উইসট্রন করপোরেশন জানিয়েছে, ২০২১ সালের মাঝামাঝি সময়ে ভারতে উৎপাদিত আইফোন বাজারে আসবে। প্রকল্পটি সুষ্ঠভাবে সম্পন্ন করতে উইস্ট্রন প্রায় ২,৯০০ কোটি টাকা বিনিয়োগ করছে।

আইফোন তৈরির জন্য স্থানীয় ভাবে প্রায় ১০ হাজার মানুষ কাজের সুযোগ পাবেন। এরই মধ্যে দুই হাজার কর্মী নিয়োগ দেয়া হয়েছে।

বাজার গবেষকেরা বলছেন, ভারতে আইফোন তৈরির কারণে অ্যাপলের আমদানি কর সাশ্রয় হবে। ফলে দাম কিছুটা কমতে পারে। তবে অ্যাপল কতটা দাম কমাবে তা নিয়ে প্রশ্ন রয়েছে।

এর আগে ২০১৭ সাল থেকে ভারতে আইফোন এসই সিরিজ অ্যাসেম্বলিং করা শুরু করে অ্যাপল। এখন পর্যন্ত আইফোন এসই (প্রথম প্রজন্ম), আইফোন ৬এস, আইফোন-৭, আইফোন এক্সআর এবং আইফোন-১১ সহ স্থানীয়ভাবে কয়েকটি আইফোন মডেল তৈরি করা হয়েছে। আইফোন এসই (দ্বিতীয় প্রজন্ম) এর স্থানীয় উৎপাদন শিগগিরই শুরু হবে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
কলাপাড়ায় সমকা‌মিতার অ‌ভি‌যো‌গে তোলপাড়ব‌রিশাল শিক্ষা বো‌র্ডের ৯‌টি ক‌লে‌জে কোন শনতুন পে-স্কেলে বড় পরিবর্তন, নিচের গ্রেডে ৫ শতামে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিà¦জনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তàসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বàদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতàসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাটà২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সর

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581