মিটফোর্ড হাসপাতাল থেকে কয়েদি পালিয়ে শ্বশুরবাড়ি!

  • আপডেট টাইম : আগস্ট ২৯ ২০২০, ০১:৫৬
  • 735 বার পঠিত
  • আপডেট টাইম : আগস্ট ২৯ ২০২০, ০১:৫৬
  • 735 বার পঠিত
মিটফোর্ড হাসপাতাল থেকে কয়েদি পালিয়ে শ্বশুরবাড়ি!

অনলাইন ডেস্ক।। ঢাকার মিটফোর্ড হাসপাতাল থেকে যে কয়েদি পালিয়ে গিয়েছিলেন, তিনি গাজীপুরে শ্বশুরবাড়িতে গেছেন। আজ শনিবার দুপুর ১২টার দিকে কেন্দ্রীয় কারাগারের কারাধ্যক্ষ মাহবুবুল ইসলাম প্রথম আলোকে এ তথ্য জানিয়েছেন।

আজ শনিবার ভোররাত সাড়ে চারটার দিকে মিন্টু মিয়া (২৮) নামের ওই কয়েদি পালিয়ে যান। মিন্টু মিয়া টাঙ্গাইলের গোপালপুর থানায় করা মাদকদ্রব্য বিষয়ক মামলার আসামি।

চিকিৎসার জন্য টাঙ্গাইল জেলা কারাগার থেকে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে তাঁকে স্থানান্তর করা হয়েছিল। সেখান থেকে গতকাল শুক্রবার রাতে তাঁকে মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়।

কেন্দ্রীয় কারাগারের কারাধ্যক্ষ মাহবুবুল ইসলাম বলেন, তাঁর ছেলেদের সঙ্গে দেখা করতে মিন্টু মিয়া গাজীপুরে গেছেন। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত তিনি শ্বশুরবাড়িতেও এখন নেই। শ্বশুরকে বলে গিয়েছেন যে তিনি টাঙ্গাইলে ফিরে যাবেন। আমরা তাঁকে বিকেলের মধ্যেই ধরতে পারব বলে আশা করি। চারদিকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে।

মাহবুবুল ইসলাম বলেন, মিন্টুর সঙ্গে তিনজন কারারক্ষী ছিলেন। তাঁদের সাময়িক বরখাস্ত করা হয়েছে। মিন্টু কীভাবে পালালেন, তা খতিয়ে দেখা হচ্ছে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493