• আপডেট টাইম : আগস্ট ২৯ ২০২০, ০৬:৪১
  • 746 বার পঠিত
  • আপডেট টাইম : আগস্ট ২৯ ২০২০, ০৬:৪১
  • 746 বার পঠিত

অনির্দিষ্টকালের জন্য রাতে ফেরি চলাচল বন্ধ

শিমুলিয়া–কাঁঠালবাড়ি নৌপথে সন্ধ্যা ৬টার পর থেকে ভোর ৬টা পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য ফেরি চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। তবে জরুরি প্রয়োজনে শুধু ছোট দুটি ফেরি দিনে চলবে। এর মূল কারণ নাব্যতা–সংকট হলেও পদ্মায় তীব্র স্রোত ও পদ্মা সেতুর নিরাপত্তাজনিত কয়েকটি বিষয়ও রয়েছে। বিকল্প হিসেবে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথটি ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।

মাদারীপুরের কাঁঠালবাড়ি ও মুন্সিগঞ্জের শিমুলিয়া নৌপথে নদীতে ভয়াবহ নাব্যতা–সংকট দেখা দিয়েছে। এ কারণে আজ শনিবার সন্ধ্যা ৬টার পর থেকে সকাল ৬টা পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য ফেরি চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। তবে ঝুঁকি নিয়ে হলেও জরুরি প্রয়োজনে শুধু ছোট দুটি ফেরি দিনে চলবে।

আজ দুপুরে বিআইডব্লিউটিসি কাঁঠালবাড়ি ফেরিঘাটের ব্যবস্থাপক মো. আবদুল আলিম এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে আজ সকালে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী ঢাকা থেকে টুঙ্গিপাড়া যাওয়ার পথে নৌপথে সব ধরনের দুর্ঘটনা এড়াতে সন্ধ্যার পর থেকে ফেরি চলাচল বন্ধ রাখার নির্দেশনা দেন।

বিআইডব্লিউটিসির কর্মকর্তারা বলছেন, কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌপথে যেকোনো সময় পুরোপুরি বন্ধ হয়ে যেতে পারে ফেরি চলাচল। নৌপথে এই অবস্থার জন্য নাব্যতা–সংকট মূল কারণ হলেও পদ্মায় তীব্র স্রোত ও পদ্মা সেতুর নিরাপত্তাজনিত কয়েকটি বিষয়ও রয়েছে। তাই যাত্রী ও পরিবহনশ্রমিকদের বিকল্প নৌপথ হিসেবে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথটি ব্যবহারের পরামর্শ দিচ্ছেন তাঁরা।

এদিকে নাব্যতা–সংকটে ফেরি চলাচল বন্ধ হওয়ার উপক্রম হওয়ায় ঘাটের উভয় পারে আটকা পড়েছে শত শত যানবাহন। ফলে এই নৌপথে আসা যাত্রী ও পরিবহনশ্রমিকেরা পড়েছেন চরম দুর্ভোগে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493