চরফ্যাসনে স্বামীর নির্যাতনে গৃহবধু এখন হাসপাতালে থানায় মামলা আটক ১

  • আপডেট টাইম : আগস্ট ২৯ ২০২০, ০৯:১৬
  • 784 বার পঠিত
  • আপডেট টাইম : আগস্ট ২৯ ২০২০, ০৯:১৬
  • 784 বার পঠিত
চরফ্যাসনে স্বামীর নির্যাতনে গৃহবধু এখন হাসপাতালে থানায় মামলা আটক ১

চরফ্যাসন(ভোলা)প্রতিনিধি।
চরফ্যাশন উপজেলার দুলারহাট থানার নীলকমল ৮নং ওয়ার্ডের সোহাগের স্ত্রী মোমেনা বেগমকে তার স্বামীসহ,শশুড়,শাশুড়ি কতৃক নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে।এঘটনায় আসামী মফু (৩২) নামের একজনকে আটক করেছে।
গৃহবধু মোমেনার অভিযোগ সূত্রে জানাযায়, গৃহবধু মোমেনার স্বামী সোহাগ কিছুদিন যাবত ধরে ব্যবসার কথা বলে গৃহবধুর পিতার কাছ থেকে যৌতুকের ১লাখ টাকা দাবী করে আসছিল। পিতার কাছে থেকে যৌতুকের টাকা আনিয়া দিতে ওই গৃহবধু অস্বীকার করায় গত ১৬/০৫/২০২০ইং শশুর আঃ আলী, শাশুড়ী নিরুতাজ, মাফু, রেহানার পরামর্শে স্বামী সোহাগ চুলের মুঠি ধরে লাঠি দিয়ে শরিরের বিভিন্ন স্থানে মারধর করে রক্তাক্ত করে। একপর্যায়ে স্বামী সোহাগ গৃহবধুর ডান স্তনে সজোরে ঘুষি মারে, এতে গৃহবধুর ডান স্তনে তীব্র ব্যাথা অনুভূত হয়। এর কিছুদিন পর ওই ওই গৃহবধু মৃত ছেলে বাচ্চা প্রসব করে, বাচ্চা প্রসব হওয়ার পর স্তনের ফুলা ও ব্যাথা বাড়তে থাকে। গৃহবধুর সু-চিকিৎসা না হওয়ার কারনে তার ডান স্তনে রক্ত জমাট বেধে পুঁজ হয়।
এ সময় কোন ধরনের বিশেষজ্ঞ ডাক্তার কর্তৃক চিকিৎসা না করিয়ে গৃহবধুর অনিচ্ছায় স্বামী সোহাগ গত ১৮/০৮/২০২০ইং তারিখ সন্ধ্যায় উপরোক্ত লোকজনসহ দুলারহাট বাজারে পল্লী চিকিৎসক নিরব ডাক্তারের কাছে অপারেশন করার জন্য নিয়ে যায়।
পল্লী চিকিৎসক নুরুল আমিন ওরফে নিরব ডাক্তার বিশেষজ্ঞ ডাক্তার না হওয়া সত্তেও তার ফার্মেসীর পিছনের রুমে গৃহবধুকে অপারেশন করার নাম করে ডান স্তনে বেথানাশক ইনজেকশন করে।
এরপর ধারালো ছুরি দিয়ে ডান স্তনে গুরুত্বর জখম করে। বর্তমানে গৃহবধুর স্তনের ক্ষতস্থান ইনফেকশন হয়ে পুঁজ ও রক্ত বাহির হচ্ছে, তিনি চরফ্যাসন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পল্লী চিকিৎসক নুরুল আমিন ওরফে নিরব ডাক্তার প্রতিবেদককে মুঠোফোনে বলেন, এ ব্যপারে আমি কিছুই জানিনা।
এ ব্যপারে শুক্রবার রাতে গৃহবধু নিজে বাদী হয়ে পল্লী চিকিৎসক নিরব ডাক্তার ও স্বামী সোহাগ সহ ৬জনের বিরুদ্ধে দুলারহাট থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।
মামলায় অভিযুক্ত আব্দুর রশিদের ছেলে মফু (৩২) নামের একজন কে আটক করেছে দুলারহাট থানা পুলিশ।
দুলারহাট থানার ওসি মোঃ ইকবাল হোসেন জানান, এ ব্যপারে থানায় মামলা দায়ের করা হয়েছে মামলা নং-০৭। মাফু নামে একজনকে গ্রেপ্তার করে আদালতে প্রেরন করা হয়েছে। বাকী আসামীদেরকে গ্রেপ্তার করতে জোড় চেষ্টা অব্যহত রয়েছে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
বরিশালে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহতবরিশালসহ ৬ জেলায় ঝড়ের শঙ্কা, ১ নম্বর সতর্ক সংককলাপাড়ায় সমকা‌মিতার অ‌ভি‌যো‌গে তোলপাড়ব‌রিশাল শিক্ষা বো‌র্ডের ৯‌টি ক‌লে‌জে কোন শনতুন পে-স্কেলে বড় পরিবর্তন, নিচের গ্রেডে ৫ শতামে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিà¦জনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তàসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বàদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতàসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাটà২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়ল

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581