মাবিয়ার পর জিয়ারুলের সাফল্য, ষষ্ঠ স্বর্ণ বাংলাদেশের

  • আপডেট টাইম : ডিসেম্বর ০৭ ২০১৯, ১০:১৭
  • 1050 বার পঠিত
  • আপডেট টাইম : ডিসেম্বর ০৭ ২০১৯, ১০:১৭
  • 1050 বার পঠিত
মাবিয়ার পর জিয়ারুলের সাফল্য, ষষ্ঠ স্বর্ণ বাংলাদেশের

ভারোত্তোলক মাবিয়া আক্তার নেপালে চলমান এসএ গেমসে পঞ্চম স্বর্ণ পদক এনে দেন বাংলাদেশকে। ভারাত্তোলনে দ্বিতীয় স্বর্ণ এসেছে জিয়ারুল ইসলামের হাত ধরে। ১৩তম এশিয়ান গেমসে এটি বাংলাদেশের ষষ্ঠ স্বর্ণ।

শনিবার ছেলেদের ৯৬ কেজি ওজন শ্রেণিতে স্বর্ণ জিতেছেন ‌জিয়ারুল ইসলাম। তিনি হারিয়েছেন নেপালের বিশাল সিং বিস্টকে। স্ন্যাচে তিন লিফটে ‌জিয়ারুল তোলেন ১৩৫ কেজি। এরপর ক্লিন অ্যান্ড জার্কে তিন লিফটে তোলেন ২৬২ কে‌জি।

এর আগে ভারোত্তোলনে ৭৬ কেজি ওজন শ্রেণিতে সবমিলিয়ে ১৮৫ কেজি ওজন তুলে স্বর্ণ জেতেন মাবিয়া। এই শ্রেণিতে সবমিলিয়ে ১৮২ কেজি ওজন তুলে রৌপ্য জেতেন শ্রীলংকার সি বি প্রিয়ন্তি। আর ১৭২ কেজি ওজন তুলে ব্রোঞ্জ জেতেন নেপালের পুন তারা।

এ নিয়ে এসএ গেমসে দ্বিতীয় স্বর্ণ জিতলেন মাবিয়া আক্তার। এর আগে ২০১৬ সালে গুয়াহাটিতে অনুষ্ঠিত এসএ গেমসে ৬৩ কেজি শ্রেণিতে দেশকে স্বর্ণপদক উপহার দিয়েছিলেন এই ভারোত্তোলক।

এর আগে এসএ গেমসের ১৩তম আসরে গত মঙ্গলবার নারী একক অনূর্ধ্ব-৬১ কেজি ওজন শ্রেণি কুমিতে সেরা হন হুমায়রা আক্তার অন্তরা। নেপালের অনু গুরুংকে ৫-২ পয়েন্টে হারিয়ে স্বর্ণ জেতেন তিনি।

অন্তরার আগে ওই মঙ্গলবারই কারাতের নারী একক অনূর্ধ্ব-৫৫ কেজি ওজন শ্রেণিতে মারজান আক্তার প্রিয়া এবং পুরুষ একক অনূর্ধ্ব-৬০ কেজি ওজন শ্রেণিতে আল আমিন স্বর্ণ জয় করেন। সোমবার তায়কোয়ান্দোতে দেশের হয়ে প্রথম স্বর্ণ জেতেন দিপু চাকমা।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493