কাশ্মীরে তাজিয়া মিছিলে পুলিশের গুলি, বহু আহত

  • আপডেট টাইম : আগস্ট ৩০ ২০২০, ০০:৫৩
  • 782 বার পঠিত
  • আপডেট টাইম : আগস্ট ৩০ ২০২০, ০০:৫৩
  • 782 বার পঠিত
কাশ্মীরে তাজিয়া মিছিলে পুলিশের গুলি, বহু আহত

ভারত অধিকৃত জম্মু-কাশ্মীরে তাজিয়া মিছিলে গুলি করেছে পুলিশ। যার ফলে পবিত্র আশুরা উপলক্ষ্যে আয়োজিত শোক পদযাত্রা পুলিশের বাধায় পণ্ড হয়ে গেছে। শত শত মানুষের এই শোক পদযাত্রা ভারতীয় পুলিশ পেলেট গান, টিয়ারগ্যাস ছুঁড়ে ছত্রভঙ্গ করে দিয়েছে। এতে কয়েক ডজন মানুষ আহত হয়েছেন।
কাশ্মীরের স্থানীয় বাসিন্দা জাফর আলী ফরাসী বলেন, কাশ্মীরের প্রধান শহর শ্রীনগরের উপকণ্ঠের বেমিনা এলাকায় শোক পদযাত্রা শুরু হয়েছিল। সেখানে সরকারি বাহিনীর সদস্যদের ব্যাপক উপস্থিতি ছিল। জনসমাগম ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারগ্যাস এবং পেলেট গান ছুড়েছে।

তবে পুলিশ বলছে, করোনা ভাইরাসের বিস্তার রোধে সব ধরনের ধর্মীয় পদযাত্রায় সরকারি নিষেধাজ্ঞা রয়েছে। শোকাহতরা এই আদেশের লঙ্ঘন করেছে।

ইকবাল আহমাদ নামের আরেক প্রত্যক্ষদর্শী বলেন, শোক পদযাত্রায় সরকারি বাহিনীর সদস্যরা পেলেট গান ছুড়েছে। এই শোক পদযাত্রা মূলত শান্তিপূর্ণ ছিল। এতে নারীরাও অংশ নিয়েছিলেন।

শ্রীনগরের একটি হাসপাতালের কর্মীরা বলেন, অন্তত ৩০ জন পেলেট ও টিয়ারগ্যাসের জখম নিয়ে হাসপাতালে এসেছিলেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। প্রত্যক্ষদর্শীরা বলছেন, কাশ্মীরের এই সংঘর্ষে অন্তত ৪০ জন আহত হয়েছেন।

কাশ্মীরের বাসিন্দারা বলছেন, পুলিশের হামলায় আহত আরও অনেক মানুষকে শহরের অন্যান্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, পুলিশ সাঁজোয়া যান নিয়ে শোকযাত্রায় অংশগ্রহণকারীদের সতর্ক করে দিচ্ছে। পরে তাদের ছত্রভঙ্গ করতে টিয়ারগ্যাস এবং পেলেট গান ছুড়ে। এসময় বিক্ষোভকারীদের অনেকেই কাশ্মীরে ভারতীয় শাসনের অবসানের দাবিতে স্লোগানও দেন।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493