বঙ্গোপসাগরে ট্রলার ডুবির ৬দিনেও উদ্ধার হয়নি সাত জেলে! স্বজনদের আহাজারি

  • আপডেট টাইম : আগস্ট ৩০ ২০২০, ০৮:২১
  • 786 বার পঠিত
  • আপডেট টাইম : আগস্ট ৩০ ২০২০, ০৮:২১
  • 786 বার পঠিত
বঙ্গোপসাগরে ট্রলার ডুবির ৬দিনেও উদ্ধার হয়নি সাত জেলে! স্বজনদের আহাজারি

এম,নোমান চৌধুরী,চরফ্যাশন প্রতিনিধি॥
বঙ্গোপসাগরের গভীরে ভোলার চরফ্যাশন উপজেলার মাছধরার ট্রলার ডুবির ঘটনায় ৬দিনেও উদ্ধার হয়নি নিখোঁজ সাত জেলে।
বিরতীহীন ভাবে চলছে স্বজনদের আহাজরি।

রবিবার (৩০আগস্ট) দুপুরে দুলারহাট থানা সূত্রে জানা গেছে, গত ২৫আগস্ট সকাল ১১টায় সমুদ্রে মাছধরার ওই ট্রলারটি ঘূর্নিঝরে পড়ে ১৭জন মাঝিমাল্লাসহ ডুবে গেলে ১০জেলে উদ্ধার হলেও নিখোঁজ রয়েছেন সাত জেলে। ডুবে যাওয়া ওই ট্রলারের নাম নাদিম নাছির, মালিক মুজিব নগর ইউনিয়নের দুলাল মাষ্টার, ট্রলারের মাঝির নাম সালাউদ্দিন মাঝি।

তিনি জানান, ট্রলারটি নিয়ে জেলেরা সমুদ্রে গেলে ঝড়ের কবলে পড়ে ডুবে যায় তবে কাছে থাকা অন্য একটি ট্রলার এসে ১০ জেলেকে উদ্ধার করতে পারলেও বাকি সাত জেলের এখনও পর্যন্ত কোনো সন্ধান পাওয়া যায়নি।

নিখোঁজ জেলেরা হলেন, মুজিবনগর ৮নং ওয়ার্ডের নজির আহমদের ছেলে আলমগীর (৩৫),বশির মাঝির ছেলে জাকির হোসেন (৩৭) আঃরব ফরাজির ছেলে আঃ ছালাম (৪৫), মহিউদ্দিনের ছেলে আলি আজগর (২৫) চাঁদ মিয়ার ছেলে বাবুল (৪০) ও হাসেমের ছেলে আবু সর্দার (৪৫) এবং সামসুউদ্দিন(৪০)।

মজিব নগর ৮নং ওয়ার্ডের পাশাপাশি বাড়ীর ৭ জেলে পরিবারের মধ্যে ৬দিন যাবৎ শোকের মাতম হলেও স্থানীয় চেয়ারম্যান আবদুল ওদুদ মিয়া একদিন একে দেখে গিয়েছেন। আর কেউ কোন খোঁজ রাখেনি। সরকারি বে-সরকারি ভাবে কোন সুযোগ সুবিধা পাওয়া যায়নি বলে নিখোঁজ স্বজনদের অভিযোগ।

চরফ্যাশন উপজেলার দুলারহাট থানার অফিসার ইনচার্জ ইকবাল হোসেন জানান, সমুদ্র থেকে ১০ জেলে উদ্ধার হলে কক্সবাজার থানাপুলিশ চরফ্যাশনের নিখোঁজ সাত জেলের বিষয়ে আমাদের একটি বার্তা পাঠায়।

কক্সবাজার ও বাশঁখালি থানা সূত্রে জানা গেছে, কক্সবাজার সমুদ্র উপকূল থেকে প্রায় ৫ঘন্টা পথের গভীর সমুদ্রে ট্রলারটি ডুবে যায় তবে ১০ জেলে উদ্ধার হলেও ৭জেলে নিখোঁজ রয়েছেন।

নিখোঁজের স্বজনরা জানান, নিখোঁজ জেলেদের সন্ধ্যানে এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কোনো সহযোগীতা তারা পায়নি।

এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা মারুফ হোসেন মিনার জানান, ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ জেলেরা ছয় মাসের ভিতর উদ্ধার না হলে বা ফিরে না আসলে নিখোঁজ পরিবারকে সরকারি সহায়তা দেয়া হবে।

চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন বলেন, ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ জেলেদের সন্ধ্যানে চট্টগ্রাম নৌ-বাহীনির সাথে আমাদের যোগাযোগ অব্যাহত রয়েছে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
বরিশালে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহতবরিশালসহ ৬ জেলায় ঝড়ের শঙ্কা, ১ নম্বর সতর্ক সংককলাপাড়ায় সমকা‌মিতার অ‌ভি‌যো‌গে তোলপাড়ব‌রিশাল শিক্ষা বো‌র্ডের ৯‌টি ক‌লে‌জে কোন শনতুন পে-স্কেলে বড় পরিবর্তন, নিচের গ্রেডে ৫ শতামে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিà¦জনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তàসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বàদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতàসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাটà২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়ল

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581