চরফ্যাসনে দুই সাংবাদিককে হত্যার চেষ্টা

  • আপডেট টাইম : সেপ্টেম্বর ০৫ ২০২০, ০৪:১৭
  • 800 বার পঠিত
  • আপডেট টাইম : সেপ্টেম্বর ০৫ ২০২০, ০৪:১৭
  • 800 বার পঠিত
চরফ্যাসনে দুই সাংবাদিককে হত্যার চেষ্টা

চরফ্যাসন ভোলা প্রতিনিধি ।।
প্রকাশিত সংবাদের জের ধরে ভোলার চরফ্যাশনের কালিবাড়ী রোডে শুক্রবার রাত সাড়ে দশটায় পেশাগত দায়িত্ব পালন শেষে বাড়ি ফেরার পথে দৈনিক সময়ের চিত্র’র সম্পাদক ও দৈনিক জনকন্ঠের নিজস্ব সংবাদদাতা এ আর এম মামুন ও দৈনিক প্রথম সকালের চরফ্যাশন প্রতিনিধি শাহ কামালকে হত্যার চেষ্টা করেছে সন্ত্রাসীরা।

স্থানীয়রা জানান, প্রকাশিত সংবাদের জের ধরে বাবুরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেন, দক্ষিণ মঙ্গল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম হোসেন সেন্টু সহ ১০/১২ জন সন্ত্রাসী সাংবাদিক মামুন ও শাহ কামাল এর পথ গতিরোধ করে হামলা চালিয়ে হত্যার চেষ্টা করে। এসময় সহকর্মী ও আশপাশের লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে সহকর্মীরা সাংবাদিকদের উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে ভর্তি করেন এবং চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ মনির হোসেন মিয়াকে অবহিত করেন। তিনি আইনগত ব্যবস্থা নেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।
এঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হামলা কারী সন্ত্রাসীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দেয়ার দাবি জানান ভোলা জেলার সাংবাদিক বৃন্দ।

জানাযায়, কাজ না করে ভুয়া ভাউচার দিয়ে সরকারী টাকা আত্মসাত, নারী কেলেঙ্কারি, জাল সনদে চাকরি সহ ব্যাপক দুর্নীতি- অনিয়ম ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে হামলাকারী শিক্ষকদের বিরুদ্ধে।

বাবুরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেনের বিরুদ্ধে নারী নির্যাতন মামলা এবং দক্ষিণ মঙ্গল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম হোসেন সেন্টুর বিরুদ্ধে জাল সনদে চাকরি করার বিষয়ে বিভাগীয় মামলা রয়েছে।

সম্প্রতি জাকিরের নারী কেলেঙ্কারি ও গোলাম হোসেন সেন্টুর বিরুদ্ধে ভুয়া ভাউচার দিয়ে সরকারী টাকা আত্মসাত সংক্রান্ত সংবাদ পত্রিকায় প্রকাশিত হওয়ার জের ধরে এ হামলা করে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
বরিশালে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহতবরিশালসহ ৬ জেলায় ঝড়ের শঙ্কা, ১ নম্বর সতর্ক সংককলাপাড়ায় সমকা‌মিতার অ‌ভি‌যো‌গে তোলপাড়ব‌রিশাল শিক্ষা বো‌র্ডের ৯‌টি ক‌লে‌জে কোন শনতুন পে-স্কেলে বড় পরিবর্তন, নিচের গ্রেডে ৫ শতামে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিà¦জনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তàসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বàদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতàসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাটà২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়ল

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581