বীরমাতা’ মালেকা বেগমের মৃত্যুতে এমপি জ্যাকবের শোক

  • আপডেট টাইম : সেপ্টেম্বর ০৮ ২০২০, ১০:২১
  • 781 বার পঠিত
  • আপডেট টাইম : সেপ্টেম্বর ০৮ ২০২০, ১০:২১
  • 781 বার পঠিত
বীরমাতা’ মালেকা বেগমের মৃত্যুতে এমপি জ্যাকবের শোক

এম,নোমান চৌধুরী,চরফ্যাসন প্রতিনিধি।
জাতির শ্রেষ্ঠ সন্তান বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের মাতা ‘বীরমাতা’ মালেকা বেগমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি ।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এমপি জ্যাকব এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

আজ এক শোকবার্তায় আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব জানান, মালেকা বেগম-এর মৃত্যুতে দেশ এক রত্মগর্ভা মাকে হারালো। তাঁর প্রাণপ্রিয় সন্তান বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল মহান স্বাধীনতা যুদ্ধে জীবন উৎসর্গ করে আমাদের কে মহান মুক্তিযুদ্ধে বীরত্বের সাথে লড়াই করে জীবনের বিনিময়ে স্বাধীনতা উপহার দিয়েছেন। বাঙালি জাতি এ বীরমাতার নিকট চিরকৃতজ্ঞ ও চিরঋণী।

উল্লেখ্য, বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের মাতা মালেকা বেগম (৯৬) আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে ভোলা সদর উপজেলার আলীনগর ইউনিয়নের মৌটুপি গ্রামের নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493