লাশকাটা ঘরে চুরি!

  • আপডেট টাইম : সেপ্টেম্বর ১১ ২০২০, ০৭:০৭
  • 794 বার পঠিত
  • আপডেট টাইম : সেপ্টেম্বর ১১ ২০২০, ০৭:০৭
  • 794 বার পঠিত
লাশকাটা ঘরে চুরি!

যে লাশকাটা ঘরের কথা শুনলেই গা ছমছম করে, মানুষ ভয়ে আশপাশেও যায় না। কিন্তু সেই লাশকাটা ঘরেই যদি চুরির ঘটনা ঘটে, তবে নিঃসন্দেহে তা সবাইকে অবাক করে। আর এমনই অবাক করা ঘটনাটি ঘটেছে ঝালকাঠিতে।

জানা গেছে, শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাতে ঝালকাঠি শহরের পূর্বচাদকাঠির ব্রাক মোড়ে অবস্থিত সদর হাসপালের লাশকাটা ঘরে চুরি হয়েছে। মর্গের বিভিন্ন সরঞ্জাম চুরি করে নিয়ে গেছে চোর। শুক্রবার সকালে লাশকাটা ঘরের তালা খোলা দেখে বিষয়টি ধরা পড়ে।

ঘরের দায়িত্বরত পলক ডোম জানান, শুক্রবার সকালে লাশকাটা ঘরে একটি মরদেহ ময়নাতদন্তের জন্য আনা হলে তিনি সেখানে যান। কিন্তু ঢুকতেই দেখা যায় দরজা ভাঙা। ময়নাতদন্তের জন্য ব্যবহৃত ওয়েট মেশিন, ছুড়ি ও কুড়ালসহ সব সরঞ্জামই চুরি করে নিয়ে গেছে চোর।

এব্যাপারে ঝালকাঠি সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. আবুল হাসান বলেন, ‘লাশকাটা ঘরে চুরির ঘটনা বিস্ময়কর। এখানে ভয়েও সাধারণ মানুষ ঢোকে না। সেই লাশকাটা ঘরে চুরি হওয়ায় আমি হতবাক।’

তিনি আরও বলেন, ‘ময়নাতদন্তের জন্য শুক্রবার সকালে একটি মরদেহ আনা হয়েছে। সরঞ্জাম চুরি হওয়ায় ময়নাতদন্তের কাজ করতেও এখন হিমশিম খেতে হচ্ছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
কলাপাড়ায় সমকা‌মিতার অ‌ভি‌যো‌গে তোলপাড়ব‌রিশাল শিক্ষা বো‌র্ডের ৯‌টি ক‌লে‌জে কোন শনতুন পে-স্কেলে বড় পরিবর্তন, নিচের গ্রেডে ৫ শতামে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সর

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581