আর্চারিতে ৬ ইভেন্টের ৬টিতেই সোনা

  • আপডেট টাইম : ডিসেম্বর ০৮ ২০১৯, ০৯:৫৮
  • 1078 বার পঠিত
  • আপডেট টাইম : ডিসেম্বর ০৮ ২০১৯, ০৯:৫৮
  • 1078 বার পঠিত
আর্চারিতে ৬ ইভেন্টের ৬টিতেই সোনা

এসএ গেমসে বাংলাদেশের জন্য সোনা দিয়ে মোড়া একটা দিন আজ। আর্চারিতে আজই ৬ সোনা জিতেছে বাংলাদেশ
আর্চারি থেকে এসএ গেমসে সোনা আসছেই। এরই মধ্যে আজই এ ইভেন্টে ৬ সোনা জিতে উড়ছে বাংলাদেশ। ছেলে ও মেয়েদের রিকার্ভ দলত ইভেন্ট ও মিশ্র রিকার্ভ এসেছে তিনটি সোনা। পরের দুটি সোনা এসেছে ছেলে ও মেয়েদের কম্পাউন্ড ইভেন্ট আর কম্পাউন্ড মিশ্র দলগত ইভেন্টে।
পুরুষদের দলগত রিকার্ভে রোমান সানা, হাকিম আহমেদ রুবেল ও তামিল ইসলাম ৫-৩ সেটে জেতেন শ্রীলঙ্কান আর্চারদের বিপক্ষে। মেয়েদের দলগত রিকার্ভে ইতি খাতুন, মেহনাজ আক্তার মনিরা ও বিউটি রায়ের দল লঙ্কানদের ৬-০ সেটে উড়িয়ে দিয়ে সোনা জেতেন।

মিশ্র রিকার্ভে দলটিতে ছিলেন রোমান সানা ও ইতি খাতুন। তারা হারান ভুটানকে ৬-২ সেটে। কম্পাউন্ড ইভেন্টে ছেলেদের দল জিতেছে ভুটানের বিপক্ষে। আশিকুজ্জামান, সোহেল রানা ও অসিম কুমার দাসের দল জিতেছে ২২৬-২১৩ পয়েন্টের ব্যবধানে।একই ইভেন্টে মেয়েরা জিতেছে শ্রীলঙ্কার বিপক্ষে। মেয়েদের দলটিতে ছিলেন সুস্মিতা বণিক, শ্যামলি রায় ও সোমা বিশ্বাস।

কম্পাউন্ড মিশ্রে নেপালকে হারিয়ে আর্চারির ৬ নম্বর সোনাটি জিতে নিয়েছে বাংলাদেশ।

আর্চারির এই ৬ সোনার বাইরে আজই এসেছে মেয়েদের ক্রিকেটের সোনা। ফাইনালে শ্রীলঙ্কাকে হারিয়ে প্রথমবারের মতো এসএ গেমস সোনা জিতেছে সালমা খাতুনরা।
এসএ গেমসে এখনো পর্যন্ত বাংলাদেশের সোনা ১৪টি। আর্চারির ৬, আর ক্রিকেটের মেয়েদের সোনার বাইরে বাংলাদেশ তিনটি সোনা জিতেছে কারাতেতে। একটি তায়কোয়ান্দো, ২টি ভারোত্তলন আর একটি সোনা এসেছে ফেন্সিংয়ে। আর্চারির ১০ ইভেন্টেই ফাইনালে খেলছে বাংলাদেশের প্রতিযোগীরা। এতে আরও চারটি সোনার আশা করা যায় খুব করেই। কাল এই ইভেন্টের খেলাগুলো হবে। এ ছাড়াও ছেলেদের ক্রিকেটেও ফাইনালে উঠেছেন সৌম্য-নাজমুলরা। সেখান থেকে একটি সোনা আশা করা যেতেই পারে। সোনার প্রত্যাশা আছে ফুটবলেও।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493