সিদ্ধান্তে অটল মোশাররফ করিম, পুরস্কার নিতে যাচ্ছেন না

  • আপডেট টাইম : ডিসেম্বর ০৮ ২০১৯, ১০:০৯
  • 1156 বার পঠিত
  • আপডেট টাইম : ডিসেম্বর ০৮ ২০১৯, ১০:০৯
  • 1156 বার পঠিত
সিদ্ধান্তে অটল মোশাররফ করিম, পুরস্কার নিতে যাচ্ছেন না

বর্ণাঢ্য আয়োজনে আজ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেম মিলনায়তনে ২০১৭ ও ২০১৮ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ীদের হাতে পদক তুলে দেয়া হবে। কিন্তু ২০১৮ সালের ‘কমলা রকেট’ ছবিতে ‘শ্রেষ্ঠ কৌতুক অভিনেতা’ ক্যাটাগরিতে পুরস্কার পাওয়া মোশাররফ করিম পুরস্কার গ্রহণ না করার সিদ্ধান্তে অটল বলে  জানিয়েছেন। মানে তিনি পুরস্কার গ্রহণ করতে যাচ্ছেন না।

তথ্য মন্ত্রণালয় থেকে ২০১৭ ও ২০১৮ সালের পুরস্কারের তালিকা প্রকাশের পর ফেসবুক স্ট্যাটাসে মোশাররফ করিম বলেন, ‘কমলা রকেট’ ছবিতে কৌতুক চরিত্র ছিল না তার। সেটি প্রধান চরিত্রগুলোর একটি। তিনি জুরিবোর্ডকে অনুরোধ করেছেন শ্রেষ্ঠ কৌতুক অভিনেতা থেকে তার নামটি প্রত্যাহার করে নিতে। এই পুরস্কার তার পক্ষে গ্রহণ করা সম্ভব নয়।

মোশাররফ করিম ‘শ্রেষ্ঠ কৌতুক অভিনেতা’ পুরস্কার থেকে তার নাম প্রত্যাহার চেয়ে তথ্য মন্ত্রণালয়ে একটি চিঠি দিয়েছিলেন। তার আবেদন মন্ত্রণালয় গ্রহণ করেছে।

বিষয়টি নিয়ে মোশাররফ করিম বলেন, “পুরস্কার প্রত্যাহারের বিষয়টি আমি আগেই বিস্তারিত বলেছি। আমি সিদ্ধান্তে অটল আছি। পুরস্কার প্রত্যাহারের একটি আবেদন তথ্য মন্ত্রণালয়ে পাঠিয়ে ছিলাম। সেটা মন্ত্রণালয়ে গৃহীত হয়েছে। এ বিষয়ে নতুন করে আর কিছু বলার নেই আমার।”

ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ীদের হাতে তুলে দেওয়া হবে। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন ফেরদৌস ও পূর্ণিমা।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
কলাপাড়ায় সমকা‌মিতার অ‌ভি‌যো‌গে তোলপাড়ব‌রিশাল শিক্ষা বো‌র্ডের ৯‌টি ক‌লে‌জে কোন শনতুন পে-স্কেলে বড় পরিবর্তন, নিচের গ্রেডে ৫ শতামে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিà¦জনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তàসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বàদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতàসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাটà২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সর

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581