আরো ২৬ জনের মৃত্যু, চীনকে ছাড়ালো বাংলাদেশ

  • আপডেট টাইম : সেপ্টেম্বর ১৪ ২০২০, ০৬:২৩
  • 808 বার পঠিত
  • আপডেট টাইম : সেপ্টেম্বর ১৪ ২০২০, ০৬:২৩
  • 808 বার পঠিত
আরো ২৬ জনের মৃত্যু, চীনকে ছাড়ালো বাংলাদেশ

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরো ২৬ জনের মৃত্যু হয়েছে। নতুন করে রোগী শনাক্ত হয়েছে ১৮১২ জন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৪ হাজার ৭৫৯ জনে। মোট শনাক্ত ৩ লাখ ৩৯ হাজার ৩৩২ জনে দাঁড়িয়েছে। ২৪ ঘণ্টায় ২ হাজার ৫১২ জন এবং এখন পর্যন্ত ২ লাখ ৪৩ হাজার ১৫৫ জন সুস্থ হয়ে উঠেছেন। আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে আরো জানানো হয়, ৯৪টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৮৪৭ টি নমুনা সংগ্রহ এবং ১৪ হাজার ২১৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ১৭ লাখ ৪২ হাজার ৬৯৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
২৪ ঘণ্টায় শনাক্তের হার ১২ দশমিক ৭৫ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭১ দশমিক ৬৬ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪০শতাংশ।
এদিকে, করোনায় মৃতের সংখ্যায় চীনকে ছাড়ালো বাংলাদেশ। গত ডিসেম্বরে চীনের উহান থেকেই সারা বিশ্বে করোনা ছড়িয়ে পড়ে। চীনে এখন পর্যন্ত সরকারি হিসাব অনুযায়ী করোনায় ৪ হাজার ৭৩৪ জনের মৃত্যু হয়েছে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493