সাবেক এমপি আউয়াল দম্পতির জামিন বাতিল চেয়ে হাইকোর্টে দুদকের আবেদন

  • আপডেট টাইম : সেপ্টেম্বর ১৪ ২০২০, ০৭:২০
  • 783 বার পঠিত
  • আপডেট টাইম : সেপ্টেম্বর ১৪ ২০২০, ০৭:২০
  • 783 বার পঠিত
সাবেক এমপি আউয়াল দম্পতির জামিন বাতিল চেয়ে হাইকোর্টে দুদকের আবেদন

পিরোজপুর-১ আসনের আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য এ কে এম এ আউয়াল দম্পতির জামিন বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেছে দুদক। তিন মামলায় আউয়াল ও এক মামলায় তার স্ত্রী লায়লা পারভীনের জানি বাতিলের এ আবেদন করা হয়েছে।

আজ সোমবার এ আবেদন করা হয়েছে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী অ্যাডভোকেট খুরশীদ আলম খান। বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদারের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে এ আবেদন করা হয়েছে।

গত ৭ জানুয়ারি আউয়াল দম্পতি পিরোজপুর আদালতে হাজির হয়ে ৮ সপ্তাহের জামিন নেন। এই জামিন শেষ হলে গত ৩ মার্চ তারা জেলা ও দায়রা জজ মো. আব্দুল মান্নানের আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। আদালত তাদের আবেদন খারিজ করে কারাগারে পাঠানো আদেশ দেন। এই আদেশের পরপরই ওই জেলা জজকে বদলি করা হয়। এরপর ওইদিন বিকেলেই ফের জামিন আবেদন করেন আউয়াল দম্পতি। এ আবেদনে ভারপ্রাপ্ত জেলা জজ (যুগ্ম জেলা জজ) নাহিদ নাসরিন তাদের জামিন মঞ্জুর করেন। এ ঘটনায় সারাদেশে তোলপাড় সৃষ্টি হয়। ওই জামিন বাতিল চেয়ে দীর্ঘদিন পর হাইকোর্টে আবেদন করলো দুদক।

গত বছর ৩০ ডিসেম্বর দুদক আউয়ালের বিরুদ্ধে তিন মামলা করে। একটি মামলায় আউয়ালের স্ত্রীকে আসামি করা হয়। মামলায় পিরোজপুর জেলার নাজিরপুর থানার সামনে ও উপজেলা সদরের ভূমি অফিসের পেছনের ১৩ শতাংশ সরকারি খাস জমি নিজের দখল করে দ্বিতল পাকা ভবন নির্মাণ করে তা পল্লী বিদ্যুৎ সমিতিকে ভাড়া দেওয়ার অভিযোগ করা হয়।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493