ঝালকাঠিতে অপসাংবাদিকতা প্রতিরোধে স্বরাষ্ট্রমন্ত্রী ও ডিআইজির কাছে স্মারকলিপি

  • আপডেট টাইম : সেপ্টেম্বর ১৪ ২০২০, ১০:০৭
  • 778 বার পঠিত
  • আপডেট টাইম : সেপ্টেম্বর ১৪ ২০২০, ১০:০৭
  • 778 বার পঠিত
ঝালকাঠিতে অপসাংবাদিকতা প্রতিরোধে স্বরাষ্ট্রমন্ত্রী ও ডিআইজির কাছে স্মারকলিপি

ঝালকাঠি প্রতিনিধি ॥ ঝালকাঠিতে অপসাংবাদিকতা প্রতিরোধে স্বরাষ্ট্রমন্ত্রী, বরিশাল রেঞ্জের ডিআইজি ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে। সোমবার দুপুরে ঝালকাঠি প্রেস ক্লাবের পক্ষ থেকে এ স্মারকলিপি প্রদান করা হয়।

 

স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে পাঠানো স্মারকলিপি ঝালকাঠি জেলা প্রশাসক মো. জোহর আলীর হাতে তুলে দেন প্রেস ক্লাবের সভাপতি চিত্তরঞ্জন দত্ত, সাবেক সভাপতি কাজী খলিলুর রহমান, সহসভাপতি দুলাল সাহা, সাধারণ সম্পাদক আক্কাস সিকদার, সাবেক সহসভাপতি শ্যামল সরকার, সহ সাধারণ
সম্পাদক কে এম সবুজ ও ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক অলোক সাহা। পরে বরিশাল রেঞ্জের ডিআইজি মো. শফিকুল ইসলামের কাছে স্মারকলিপি তুলে দেন প্রেস ক্লাবের কর্মকর্তা। এসময় ডিআইজি শফিকুল ইসলামের কাছে সাংবাদিক নেতৃবৃন্দ অপসাংবাদিবকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান। এ ব্যাপারে সবধরণের সহযোগিতার আশ্বাস দেন ডিআইজি।

 

ঝালকাঠি প্রেস ক্লাবের সভাপতি চিত্তরঞ্জন দত্ত বলেন, প্রাথমিকভাবে ঝালকাঠি জেলার ৬ জনকে অপসাংবাদিক হিসেবে চিহ্নিত করা হয়েছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। সাধারণ সম্পাদক আক্কাস সিকদার বলেন, শুধু অপসাংবাদিকদের তালিকা নয়, পাশাপাশি যেসব সাংবাদিকরা মাদক সেবন ও কারবারের সঙ্গে সম্পৃক্ত রয়েছে, তাদের তালিকা তৈরি করে ব্যবস্থা গ্রহণের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর কাছে প্রদান করা হবে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
কলাপাড়ায় সমকা‌মিতার অ‌ভি‌যো‌গে তোলপাড়ব‌রিশাল শিক্ষা বো‌র্ডের ৯‌টি ক‌লে‌জে কোন শনতুন পে-স্কেলে বড় পরিবর্তন, নিচের গ্রেডে ৫ শতামে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সর

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581