ঝালকাঠিতে অপসাংবাদিকতা প্রতিরোধে স্বরাষ্ট্রমন্ত্রী ও ডিআইজির কাছে স্মারকলিপি

  • আপডেট টাইম : সেপ্টেম্বর ১৪ ২০২০, ২২:২৩
  • 734 বার পঠিত
  • আপডেট টাইম : সেপ্টেম্বর ১৪ ২০২০, ২২:২৩
  • 734 বার পঠিত
ঝালকাঠিতে অপসাংবাদিকতা প্রতিরোধে  স্বরাষ্ট্রমন্ত্রী ও ডিআইজির কাছে স্মারকলিপি

ঝালকাঠি প্রতিনিধি \ ঝালকাঠিতে অপসাংবাদিকতা প্রতিরোধে স্বরাষ্ট্রমন্ত্রী, বরিশাল রেঞ্জের ডিআইজি ও জেলা ম্যাজিস্ট্রেটের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে। সোমবার দুপুরে ঝালকাঠি প্রেস ক্লাবের পক্ষ থেকে এ স্মারকলিপি প্রদান করা হয়। স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে পাঠানো স্মারকলিপি ঝালকাঠি জেলা প্রশাসক মো. জোহর আলীর হাতে তুলে দেন প্রেস ক্লাবের সভাপতি চিত্তরঞ্জন দত্ত, টেলিভিশন সাংবাদিক সমিতির সভাপতি কাজী খলিলুর রহমান, প্রেস ক্লাবের সহসভাপতি দুলাল সাহা, সাধারণ সম্পাদক আক্কাস সিকদার, সাবেক সহসভাপতি শ্যামল সরকার, সহসাধারণ সম্পাদক কে এম সবুজ ও ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক অলোক সাহা। পরে বরিশাল রেঞ্জের ডিআইজি মো. শফিকুল ইসলামের কাছে স্মারকলিপি তুলে দেন প্রেস ক্লাবের কর্মকর্তারা। এসময় ডিআইজি শফিকুল ইসলামের কাছে সাংবাদিক নেতৃবৃন্দ অপসাংবাদিবকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান। এ ব্যাপারে সবধরণের সহযোগিতার আশ্বাস দেন ডিআইজি। ঝালকাঠি প্রেস ক্লাবের সভাপতি চিত্তরঞ্জন দত্ত বলেন, প্রাথমিকভাবে ঝালকাঠি জেলার ৬ জনকে অপসাংবাদিক হিসেবে চিহ্নিত করা হয়েছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। প্রেস ক্লাব সাধারণ সম্পাদক আক্কাস সিকদার বলেন, শুধু অপসাংবাদিকদের তালিকা নয়, পাশাপাশি যেসব সাংবাদিকরা মাদক সেবন ও কারবারের সঙ্গে সম্পৃক্ত রয়েছে, তাদের তালিকা তৈরি করে তথ্য প্রমানসহ ব্যবস্থা গ্রহণের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর কাছে প্রদান করা হবে। সাংবাদিকতার সাইনবোর্ড ব্যবহার করে যারা মাদকসেবন ও মাদক বিস্তারে কাজ করে তাদের চরিত্র জনগনের সামনে তুলে ধরা হবে এবং মাদকসেবী সাংবাদিকদের গ্রেফতারে পুলিশ এবং মাদকনিয়ন্ত্রন অধিদপ্তরকে সর্বাত্মক সহযোগিতা করা হবে

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493