পিরোজপুরে গাছের সাথে বেঁধে ২ শিশুকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন, গ্রেফতার ২

  • আপডেট টাইম : ডিসেম্বর ০৮ ২০১৯, ১২:১৪
  • 1162 বার পঠিত
  • আপডেট টাইম : ডিসেম্বর ০৮ ২০১৯, ১২:১৪
  • 1162 বার পঠিত
পিরোজপুরে গাছের সাথে বেঁধে ২ শিশুকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন, গ্রেফতার ২

পিরোজপুরের ভান্ডারিয়ায় ২ শিশু নির্যাতনের ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতাকৃতরা হলেন- খলিলুর রহমান ও মেহেদী হাসান ।

জানা যায়, উপজেলার ১নং ভিটাবাড়িয়া ইউনিয়নের উত্তর ভিটাবাড়িয়া গ্রামের তাজাম্বেল হাওলাদারের শিশু পুত্র রাকিব (৯) এবং রুবেল বয়াতির ছেলে হৃদয় (১১) কে একি এলাকার ফজলুর রহমানের ছেলে খলিলুর রহমান (৬৫) ও তার ছেলে মেহেদী হাসান (২৭) দোকান চুরির অভিযোগে গাছের সাথে বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করে। এতে তারা গুরুতর আহত হলে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় ।

এঘটনায় শিশু রাকিবের মা রাশিদা বেগম বাদি হয়ে ভান্ডারিয়া থানায় ওই দুই ব্যক্তিকে আসামী করে একটি মামলা দায়ের করেন।

পরে ভান্ডারিয়া থানা পুলিশ তাদের গ্রেফতার করে আজ রবিবার পিরোজপুর আদালতে প্রেরন করে ।

এবিষয়ে ভান্ডারিয়া থানার ওসি এস এম মাকসুদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আসামীদের গ্রেফতার করে আজ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য, রাকিব ৬নং পশ্চিম ভিটাবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র এবং হৃদয় ভিটাবাড়িয়া আজাহারিয়া দাখিল মাদ্রাসার ৫ম শ্রেণির ছাত্র।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493