রাজাপুরে নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

  • আপডেট টাইম : সেপ্টেম্বর ১৬ ২০২০, ০৫:৫৬
  • 771 বার পঠিত
  • আপডেট টাইম : সেপ্টেম্বর ১৬ ২০২০, ০৫:৫৬
  • 771 বার পঠিত
রাজাপুরে নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

ঝালকাঠির নির্মাণাধীন চারতলা ভবনের ছাদ থেকে পড়ে মো. শহিদুল ইসলাম (৩৫) নামের এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। আজ বুধবার বেলা ১১টায় উপজেলা সদরের টিঅ্যান্ডটি সড়কের বাসিন্দা আবুল বাসার ওরফে মিজান খানের নির্মাণাধীন ভবনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শহিদুল ফরিদপুর সদর উপজেলার গোয়ালেরটিলা এলাকার সাহেব আলী শেখের ছেলে। ঘটনার পর থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করেছে।
বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শী দুই নির্মাণশ্রমিক মো. রিপন ও মোমেন মিয়া জানান, নির্মাণাধীন ভবনের চারতলার ছাদে ভাইব্রেটর মেশিন দিয়ে শহিদুল কলাম (পিলার) ঢালাই দিচ্ছিলেন। হঠাৎ ভাইব্রেটর মেশিনের পাইপ শহিদুলের পায়ে জড়িয়ে যায়। এ সময় শহিদুল পাইপ ছাড়াতে গিয়ে পা ফসকে নিচে পড়ে গুরুতর রক্তাক্ত জখম হন। সঙ্গে সঙ্গে সেখানে থাকা লোকজন শহিদুলকে উদ্ধার করে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

শ্রমিকদের অভিযোগ, ভবনের নির্মাণকাজে শ্রমিকদের নিরাপত্তার কোনো ব্যবস্থা না করেই ভবনের মালিক ঝুঁকিপূর্ণ অবস্থায় নির্মাণকাজ চালিয়ে যাচ্ছিলেন। এর আগেও স্থানীয় ব্যক্তিদের পক্ষ থেকে বারবার সতর্ক করা হলেও সেসব কথার কোনো গুরুত্ব দেননি ভবনের মালিক আবুল বাসার মিজান।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, শহিদুলের লাশ উদ্ধার করা হয়েছে। লাশটি ময়নাতদন্তের জন্য প্রস্তুতি চলছে। নিহত শহিদুলের পরিবারকে খবর দেওয়া হয়েছে। তাঁরা এসে আইনি সহযোগিতা চাইলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493