ভোলায় মেঘনা নদীতে ১২ জেলের ট্রলারে ডাকাতি

  • আপডেট টাইম : সেপ্টেম্বর ১৬ ২০২০, ০৬:৪৫
  • 780 বার পঠিত
  • আপডেট টাইম : সেপ্টেম্বর ১৬ ২০২০, ০৬:৪৫
  • 780 বার পঠিত
ভোলায় মেঘনা নদীতে ১২ জেলের ট্রলারে ডাকাতি

ভোলা প্রতিনিধি

ভোলার তজুমদ্দিন উপজেলার মেঘনা নদীতে ১২টি জেলের ট্রলারে জলদস্যুরা হামলা চালিয়ে মাছ, নগদ টাকাসহ মালামাল লুট করে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার সকালে হামলার শিকার জেলেরা শশীগঞ্জ মাছ ঘাটে এসে এই অভিযোগ করেন।

শশীগঞ্জ মাছ ঘাটের জেলে হান্নান মাঝী ও ফারুক মাঝী জানান, মঙ্গলবার দিবাগত মধ্যরাতে চরমোজাম্মেল ও বাসনভাঙ্গা এলাকার মেঘনা নদীতে জেলে নৌকায় হানা দেয় জলদস্যুরা। এ সময় তারা জেলেদেরকে এলোপাথাড়ি পিটিয়ে রিপন মাঝী, রুবেল মাঝী, আলাউদ্দিন মাঝী, নিরব মাঝী, মাইনুদ্দিন মাঝী, ইসমাইল মাঝী, আশরাফ মাঝী ও শাহাবুদ্দিন মাঝীর নৌকাসহ ১২টি মাছ ধরা নৌকার মাছ ও নগদ টাকাসহ প্রায় ৫ লাখ টাকার মালামাল নিয়ে যায়। জেলেরা রাতের বেলা নদীতে কোস্টগার্ডের টহল আরও জোরদার করার দাবি জানিয়েছেন।
তজুমদ্দিন কোস্টগার্ড কন্টিনজেন্ট কমান্ডার হারুনর রশিদ সাংবাদিকদের জানান, ডাকাতির সময় কেউ তাদের বিষয়টি অবহিত করেনি। সকালে খবর পেয়ে তারা নদীতে টহলে নেমেছেন এবং ওই এলাকার টহল আরও জোরদার করা হবে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493