বরিশাল থেকে বেনাপোলগামী বাস মাগুরায় দুর্ঘটনা কবলিত ॥ নিহত ৪

  • আপডেট টাইম : সেপ্টেম্বর ১৮ ২০২০, ০৬:০৮
  • 793 বার পঠিত
  • আপডেট টাইম : সেপ্টেম্বর ১৮ ২০২০, ০৬:০৮
  • 793 বার পঠিত
বরিশাল থেকে বেনাপোলগামী বাস মাগুরায় দুর্ঘটনা কবলিত ॥ নিহত ৪

বরিশাল থেকে বেনাপোলের উদ্দেশে ছেড়ে যাওয়া চাকলাদার পরিবহনের একটি মাগুরায় দুর্ঘটনায় কবলিত হয়েছে। মাগুরা-যশোর মহাসড়কে বাসটির সাথে ঢাকাগামী সোহাগ পরিবহনের অপর একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে ৪ জন নিহতসহ অন্তত ১৭ জন আহত হন। শুক্রবার বেলা দেড়টার দিকে সদর উপজেলার মঘীর ঢাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে, এমনটি জানিয়েছে পুলিশ ও উদ্ধারকাজে যুক্ত ফায়ার সার্ভিসের কর্মীরা।

পুলিশ জানায়- বেলা দেড়টার দিকে বরিশাল থেকে আসা চাকলাদার পরিবহনের একটি বাসের সঙ্গে ঢাকাগামী সোহাগ পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় চাকলাদার পরিবহনের বাসটির পেছনে আরও একটি মাইক্রোবাস ধাক্কা দিলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে ছিটকে পড়ে। দুই বাসের মুখোমুখি সংঘর্ষের পর চাকলাদার পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে কয়েক ফুট গভীর খাদে পড়ে যায়।

পুলিশ ও উদ্ধারকর্মীরা জানিয়েছে, নিহত চারজনসহ হতাহত ব্যক্তিদের বেশির ভাগই চাকলাদার পরিবহনের যাত্রী। তাৎক্ষণিকভাবে আহত ব্যক্তিদের উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নেওয়া হয়। সদর হাসপাতালের জরুরি বিভাগে বিকেল ৪টা পর্যন্ত আহত ১৭ জনকে ভর্তি করা হয়েছে। তাদের কয়েকজনের অবস্থা গুরুতর।
মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইব্রাহিম সাংবাদিকদের জানিয়েছেন, দুর্ঘটনার পরপরই পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধারকাজ শুরু করেন। চাকলাদার পরিবহনের বাসটি খালের পানির মধ্যে আংশিক ডুবেছিল। এখন পর্যন্ত সেখান থেকে চারটি লাশ উদ্ধার করা হয়েছে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493