বরিশাল ২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ১০ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
শামীম আহমেদ ॥
কেন্দ্রীয় ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি রুহুল আমিন গাজী বলেছেন, এদেশের স্বাধীনতার ঘোষক ও বীর মুক্তিযুদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে রাজাকার বলা হয় সেখানে আমি একজন মুক্তিযুদ্ধা হয়েও নিজেকে মুক্তিযুদ্ধা পরিচয় দিতে ঘৃনা করে।
যাকে এদেশের জনগণ ভোট দিয়ে নির্বাচিত করে নাই সেই অনির্বাচিত সরকার আজ দেশের গনতন্ত্রের নেত্রীকে একটি কাল্পনিক মিথ্যা মামলা দিয়ে জেলে বন্দি করে রেখেছে।
এই অবৈধ সরকার খালেদা জিয়াকে বন্দি করে রাখে নাই রেখেছে স্বাধীন দেশের গণতন্ত্রকে বন্দি করে রেখেছে ওরা। এরা এখন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জেলে রেখে হত্যা করার পরিকল্পনা করছে ভোটার বিহীন সরকার। ওরা হয়ত জানেনা খালেদা জিয়া জেলে রেখে হত্য করা হলে এদেশে ১৮ কোটি খালেদার জন্ম হয়ে আছে। সরকার আজ আমাদের উপর এত নির্যাতন করেও একজন সমর্থনকে তারা খালেদা জিয়ার পাশ থেকে সরাতে পারে নাই।
আজ সোমবার (৯ই) ডিসেম্বর সকাল ১১টায় দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র নিঃশর্ত মুক্তির দাবীতে কেন্দ্র ঘোষিত বিক্ষোভ সমাবেশ কর্মসূচির অংশ হিসাবে বরিশাল মহানগর স্বেচ্ছসেবক দলের আয়োজনে সদররোডস্থ দলীয় কার্যলয়ের সামনে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসাবে একথা বলেন।
স্বেচ্ছাসেবক মহানগর সভাপতি মাহবুবুর রহমান পিন্টুর সভাপতিত্বে এসময় আরো বক্তব্য রাখেন মহানগর সাধারন সম্পাদক মসিইর রহমান মঞ্জু,সাংগঠনিক সম্পাদক রাসেদুজ্জামান রাসেদ,সহ-সভাপতি মতিউর রহমান মিঠু,আসাদুজ্জামান রিপন,আরমান সিকদার নুন্না ও তারেক সোলাইমান।
সমাবেশ শেষে দলীয় কার্যলয় থেকে একটি মিছিল বের করার চেষ্ঠা করা হলে পুলিশ বাধা দিয়ে মিছিল বন্ধ করে দেয়।
অপরদিকে একই দাবীতে বরিশাল জেলা স্বেচ্ছাসেবকদল নগরীর বগুড়ারোড,মল্লিকরোড,ফকিরবাডি সহ সদররেডে বিক্ষোভ মিছিল করে বিএনপি দলীয় কার্যলয়ের সামনে এসে শেষ করে।
এর পূর্বে এক পথ সভায় বক্তব্য রাখেন,জেলা সহ-সভাপতি এ্যাড,জাহিদুল ইসলাম পান্না,সাংগঠনিক সম্পাদক জাবের ব্দুল্লাহ সাদি,সাবেক জেলা নেতা সাইফুল ইসলাম সুজন,সহ-সাধারন সম্পাদক এনায়েত খান রিপন,মাজেদ সিকদার সুজন,আরিফুর রহমান হেলাল, মিঠু আহমেদ,শহিদুল ইসলাম,হানিফ হাওলাদার,রিয়াজ,আতিকুর রহমান বাপ্পী,কাউছার হোসেন রহিম ও মাসুম মৃধা।