ঝালকাঠিতে সাংবাদিকদের সঙ্গে অতিরিক্ত পুলিশ সুপারের বিদায়ী মতবিনিময়

  • আপডেট টাইম : সেপ্টেম্বর ২০ ২০২০, ০৫:৫৩
  • 767 বার পঠিত
  • আপডেট টাইম : সেপ্টেম্বর ২০ ২০২০, ০৫:৫৩
  • 767 বার পঠিত
ঝালকাঠিতে সাংবাদিকদের সঙ্গে  অতিরিক্ত পুলিশ সুপারের বিদায়ী মতবিনিময়

ঝালকাঠি প্রতিনিধি ॥
ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার এম এম মাহমুদ হাসানের এন্টি টোরোরিজম ইউনিটে বদলী হওয়ায় সাংবাদিকদের সঙ্গে বিদায়ী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। রবিবার বেলা ১২টায় ঝালকাঠি প্রেস ক্লাবের সদস্যদের সঙ্গে তিনি মতবিনিময় করেন। এতে সভাপতিত্ব করেন প্রেস ক্লাবের সভাপতি চিত্তরঞ্জন দত্ত। অন্যদের মধ্যে বক্তব্য দেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. আক্কাস সিকদার। অনুষ্ঠান পরিচালনা করেন সহসাধারণ সম্পাদক কে এম সবুজ। এসময় মাহমুদ হাসান ঝালকাঠিতে তাঁর কর্মময় জীবনের নানা স্মৃতি তুলে ধরেন। তাঁর সকল কাজে সাংবাদিকদের পাশে পাওয়া এবং সমর্থনের প্রশংসা করেন। তিনি বলেন এই চলে যাওয়া মানেই সম্পর্কের বন্ধন ছিন্ন করা নয়, ঝালকাঠির মানুষের সঙ্গে তাঁর আত্মার সম্পর্ক তৈরি হয়েছে। এ সম্পর্ক সবসময় ধরে রাখবেন বলেও প্রতিশ্রুতি দেন এই পুলিশ কর্মকর্তা। একই দিন দুপুরে ঝালকাঠি টেলিভিশন সাংবাদিক সমিতির কার্যালয়ে সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। এতে সভাপতিত্ব করেন সংগঠনের কাজী খলিলুর রহমান। উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক শফিউল আজম টুটুলসহ অন্য সদস্যরা।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
কলাপাড়ায় সমকা‌মিতার অ‌ভি‌যো‌গে তোলপাড়ব‌রিশাল শিক্ষা বো‌র্ডের ৯‌টি ক‌লে‌জে কোন শনতুন পে-স্কেলে বড় পরিবর্তন, নিচের গ্রেডে ৫ শতামে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সর

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581