ঝালকাঠিতে চাঁদার দাবিতে ব্যবসায়ীকে হত্যাচেষ্টার অভিযোগ

  • আপডেট টাইম : সেপ্টেম্বর ২১ ২০২০, ০৬:১৭
  • 746 বার পঠিত
  • আপডেট টাইম : সেপ্টেম্বর ২১ ২০২০, ০৬:১৭
  • 746 বার পঠিত
ঝালকাঠিতে চাঁদার দাবিতে ব্যবসায়ীকে হত্যাচেষ্টার অভিযোগ

ঝালকাঠি প্রতিনিধি :
ঝালকাঠি শহরের পুরাতন কলাবাগান এলাকায় চাঁদা না দেওয়ায় মিলন মৃধা নামে এক ব্যাবসায়ীকে কুপিয়ে হত্যাচেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। কিশোর গ্যাং হিসেবে পরিচিত একটি গ্রুপ রবিবার বিকেলে এ হামলা চালায় বলে আহতর পরিবারের অভিযোগ। আহত ব্যবসায়ীকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় সোমবার আহতের মা রহিমা বেগম বাদী হয়ে ঝালকাঠি থানায় ৬ জনকে আসামি করে অভিযোগ দায়ের করেন। অভিযোগে জানা যায়, রবিবার বিকাল ৫টার দিকে পুরাতন কলাবাগান এলাকায় ব্যবসায়ী মিলনের কাছে চাঁদা দাবি করে স্থানীয় কিশোর গ্যাং। চাঁদা না পেয়ে কথা কাটাকাটির একপর্যায় তারা মিলন মৃধার ওপর হামলা চালায়। এসময় তারা দোকানের টিভিসহ মালামাল ভাংচুর করে। এতে বাধা দিলে মিলনকে কুপিয়ে হত্যাচেষ্টা করে তারা। স্থানীয়রা দৌঁড়ে আসলে কিশোর গ্যাংয়ের প্রধান সৈকত ও সাগরের নেতৃত্বে ২০-২৫ জনের একটি দল পালিয়ে যায়। রক্তাক্ত মিলনকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করা হয়। ছোট খাটো যেকোনো ইস্যুতে এই কিশোর গ্যাং একত্রিত হয়ে বিভিন্ন জায়গায় হামলা চালায় বলেও অভিযোগ রয়েছে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493