আল্লামা শফিকে নিয়ে কটুক্তির প্রতিবাদে দৌলতখানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

  • আপডেট টাইম : সেপ্টেম্বর ২২ ২০২০, ০৬:১৭
  • 867 বার পঠিত
  • আপডেট টাইম : সেপ্টেম্বর ২২ ২০২০, ০৬:১৭
  • 867 বার পঠিত
আল্লামা শফিকে নিয়ে কটুক্তির প্রতিবাদে দৌলতখানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

দৌলতখান(ভোলা) প্রতিনিধি
হাটহাজারী দারুল উলূম মুঈনুল ইসলাম মাদ্রাসার মহা-পরিচালক, হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর আমীর ও বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ-এর সভাপতি আল্লামা শাহ আহমেদ শফীর মৃত্যুতে হামজা রহমান অন্তর নামে একব্যক্তি কূটক্তি করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইজবুকে স্ট্যাটাস দেন। স্ট্যাটাসটি তার আইডি থেকে পোষ্ট করার পর মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। সেই স্ট্যাটাসের প্রতিবাদে আজ সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল ১০টায় দৌলতখান ওলামা ও আইম্মা ঐক্য পরিষদের উদ্যোগে দৌলতখান পৌর শহরে এক বিশাল বিক্ষোভ মিছিল বের হয়।
বিক্ষোভ মিছিলে তৌহিদী জনতা হামজা রহমান অন্তরের বিচারের দাবীতে স্লোগান দিতে থাকে। মিছিলে দলমত নির্বিশেষে সকল ধর্ম প্রাণ মুসলমান অংশ গ্রহণ করেন।

বিক্ষোভ মিছিল শেষে দৌলতখান উপজেলা মার্কায মসজিদের সামনে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভায় বক্তারা হামজা রহমান অন্তরের বিচারের দাবীতে কঠোর হুঁশিয়ারি দিয়েে বলেন, ৪৮ ঘন্টার মধ্যে ক্ষমা না চাইলে দুর্বার আন্দোলনের ডাক দেয়া হবে। মার্কাজ মসজিদের খতিব মাওলানা মাহাবুবুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, মাওলানা মিজানুর রহমান, মাওলানা নুরুল্লাহ সাহেব, মাওলানা মুসলেউদ্দিন, মাওলানা নোমান কাশেমী সাহেব, মাওলানা ফয়জুল্লাহ , প্রতিবাদ সভায় দোয়া মোনাজাত পরিচলানা করেন চরপাতা মাদরাসার শিক্ষা সচীব মাওলানা শফী উদ্দিন সাহেব।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493