ঝালকাঠিতে নদীর পানি বৃদ্ধি, টানা বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত

  • আপডেট টাইম : সেপ্টেম্বর ২৩ ২০২০, ০৬:২৯
  • 794 বার পঠিত
  • আপডেট টাইম : সেপ্টেম্বর ২৩ ২০২০, ০৬:২৯
  • 794 বার পঠিত
ঝালকাঠিতে নদীর পানি বৃদ্ধি, টানা বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত

ঝালকাঠি প্রতিনিধি ॥
সাগরে সৃষ্ট লঘুচাপ এবং মৌসুমি বায়ুর প্রভাবে ঝালকাঠির সুগন্ধা ও বিষখালী নদীতে পানি বৃদ্ধি পেয়েছে। বুধবার সকাল থেকে নদীর পানি বিপদসীমার ৩৫ সেন্টিমিটার ওপর দিয়ে বইছে। এতে জেলার নি¤œাঞ্চলের অন্তত ২০টি গ্রামের বসতঘর ও বিভিন্ন স্থাপনায় পানি ঢুকে পড়েছে। এদিকে সকাল থেকে টানা বৃষ্টিপাতের কারণে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। একদিকে বৃষ্টির পানি অন্যদিকে জোয়ারের পানিতে শহর ও গ্রামের রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় পানি ভেঙে যাতায়াত করছেন স্থানীয় বাসিন্দারা।
ঝালকাঠি পানি উন্নয়ন বোর্ডের উপ বিভাগীয় প্রকৌশলী সাজেদুল বারি জানান, স্বাভাবিকের চেয়ে সুগন্ধা ও বিষখালী নদীতে দুই-তিন ফুট পানি বেড়েছে। বিপদ সীমার ৩৫ সেন্টিমিটার ওপর দিয়ে এসব নদীর পানি প্রবাহিত হচ্ছে। পাশাপশি টানা বৃষ্টিতে পানি জমে দুর্ভোগ বাড়িয়ে দিয়েছে। বিষখালী নদীর ভাঙা বেড়িবাঁধ দিয়ে পানি ঢুকে পড়েছে কাঁঠালিয়া ও রাজাপুর উপজেলার নদী তীরের গ্রামগুলোতে। এছাড়াও নলছিটি উপজেলার বিভিন্ন স্থানে পানিতে তলিয়ে গেছে বসতঘর, ফসলের ক্ষেত ও মাছের ঘের। এতে বিপাকে পড়েছেন কৃষক, শ্রমিক, দিনমজুর, মৎস্যজীবীসহ সাধারণ মানুষ।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
কলাপাড়ায় সমকা‌মিতার অ‌ভি‌যো‌গে তোলপাড়ব‌রিশাল শিক্ষা বো‌র্ডের ৯‌টি ক‌লে‌জে কোন শনতুন পে-স্কেলে বড় পরিবর্তন, নিচের গ্রেডে ৫ শতামে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সর

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581