নলছিটিতে নারী মাদক কারবারি গ্রেপ্তার

  • আপডেট টাইম : সেপ্টেম্বর ২৬ ২০২০, ০৭:০৯
  • 759 বার পঠিত
  • আপডেট টাইম : সেপ্টেম্বর ২৬ ২০২০, ০৭:০৯
  • 759 বার পঠিত
নলছিটিতে নারী মাদক কারবারি গ্রেপ্তার

ঝালকাঠি প্রতিনিধি ॥
ঝালকাঠির নলছিটিতে ইয়াবা ও গাঁজাসহ হেপী আক্তার (২২) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার সকালে শহরের ফেরিঘাট সংলগ্ন এলাকার বাসায় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক এনায়েত হোসেন জানান, মাদক বিক্রেতা আনিচ সরদার, তার ছেলে শাহীন সরদার ও ছেলের স্ত্রী হেপী আক্তার ফেরিঘাট সংলগ্ন বাসায় ইয়াবা ও গাঁজা বিক্রি করেন। গোপন সংবাদের ভিত্তিতে মাদক নিয়ন্ত্রণ অধিপ্তরের কর্মকর্তারা ওই বাসায় অভিযান চালায়। বিষয়টি টের পেয়ে মাদক স¤্রাট আনিচ ও তার ছেলে শাহীন সরদার পালিয়ে যায়। ঘরে তল্লাশী করে ১৫ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ সময় শাহীনের স্ত্রী হেপী আক্তারকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হয়। সে মাদক কারবারের সঙ্গে সম্পৃক্ত বলে জানালে তাকে থানায় সোপর্দ করা হয়। এ ঘটনায় নলছিটি থানায় তিন জনের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
কলাপাড়ায় সমকা‌মিতার অ‌ভি‌যো‌গে তোলপাড়ব‌রিশাল শিক্ষা বো‌র্ডের ৯‌টি ক‌লে‌জে কোন শনতুন পে-স্কেলে বড় পরিবর্তন, নিচের গ্রেডে ৫ শতামে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সর

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581