৬ দফা দাবি নিয়ে ভোলায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণির কর্মচারী পরিষদের সম্মেলন অনুষ্ঠিত

  • আপডেট টাইম : অক্টোবর ০২ ২০২০, ০৫:১৩
  • 1016 বার পঠিত
  • আপডেট টাইম : অক্টোবর ০২ ২০২০, ০৫:১৩
  • 1016 বার পঠিত
৬ দফা দাবি নিয়ে ভোলায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণির কর্মচারী পরিষদের সম্মেলন অনুষ্ঠিত

ভোলা ॥ বেতন গ্রেড পরিবর্তন করে ৯ হাজার থেকে ১৬ হাজার টাকায় উন্নীত করণসহ ৬ দফা দাবি নিয়ে ‘বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণির কর্মচারী পরিষদ’ এর ভোলা সদর উপজেলা কমিটির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সকালে ভোলা নলীনি দাস বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের হল রুমে ওই সম্মেলন অনুষ্ঠিত হয়। সংগঠনের জেলা কমিটির সভাপতি আমির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আলতাজের রহমান কলেজের সহকারী অধ্যাপক হারুন অর রশিদ। বিশেষ অতিথি ছিলেন নাজিউর রহমান কলেজের প্রভাষক জুন্নুরায়হান, বাকশিসের ভোলা সদর উপজেলা কমিটির সভাপতি প্রধান শিক্ষক মীর আমির হোসেন,জমিয়াতুল মোদারেসিনের সদর উপজেলা কমিটির সভাপতি মাওলানা মুছা কালিমুল্লাহ। এসময় বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক কামরুল ইসলাম, ভোলা জেলা কমিটির সাধারণ সম্পাদক জাকির হোসেন, কেন্দ্রীয় নেতা রাকিব হোসেন,জিহাদ হোসেন, শাহাবুদ্দিন প্রমূখ। এ সময় বক্তারা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণির কর্মচারীদের বেতন স্কেল ১০ গ্রেডে উন্নীত করে ১৬ হাজার টাকা করণ, অফিস সহকারীর পদপরিবর্তন করে প্রশাসনিক কর্মকর্তা করণ, প্রশিক্ষণের ব্যবস্থা করণ, বিভাগীয় পদোন্নতি প্রদান, ম্যানেজিং কমিটির সদস্য পদ প্রদান বিভিন্ন দাবি তোলেন। বক্তারা বলেন বর্তমান বাজার দরে ৯ হাজার টাকা বেতন পেয়ে তাদের সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। তা ছাড়া এখন প্রতিষ্ঠানের সকল কাজ কম্পিউটার ও অনলাইনে করতে হয় এ জন্য তাদের কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণের প্রয়োজনীয়তাও তুলে ধরেন বক্তারা। পরে মো: বিল্লাল হোসেনকে সভাপতি, ফরিদ উদ্দিনকে সাধারণ সম্পাদক এবং মাসুদ রানাকে সাংগঠনিক সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট ভোলা সদর উপজেলার তৃতীয় শ্রেণির কর্মচারী পরিষদের কমিটি ঘোষণা করা হয়।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493