বরিশাল ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১০ই মহর্রম, ১৪৪৮ হিজরি
ঝালকাঠি প্রতিনিধি ॥
ঝালকাঠি শহরের কলাবাগান এলাকায় শুক্রবার সকাল ১০টায় অগ্নিকা-ে চারটি বসতঘর ও একটি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে গেছে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা।
ফায়ার সার্ভিসের সহকারী স্টেশন কর্মকর্তা মো. সালাহউদ্দিন জানান, সকাল ১০ টায় কলাবাগান এলাকার সাহেব আলীর বসতঘরে বিদ্যুতের শর্টসার্কিটের মধ্যেমে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পাশের আল আমিন, নূরজাহান বেগম, আহলাদি বেগমের বসতঘর ও ইউনুস জোমাদ্দারের দোকানে। খবর পেয়ে ঝালকাঠি ফায়ার সার্ভিসের একটি ইউনিট স্থানীয়দের সহযোগিতায় ঘণ্টাব্যাপী চেষ্টাচালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে মালামালসহ পুড়ে যায় চারটি বসতঘর ও একটি দোকান। অগ্নিকা-ের খবর পেয়ে ঝালকাঠি পৌরসভার মেয়র লিয়াকত আলী তালুকদার ও এনডিসি আহমেদ হাছান ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস দেন।