পিরোজপুরে সিমেন্টবোঝাই ট্রলারডুবি: মালিকের লাশ উদ্ধার

  • আপডেট টাইম : অক্টোবর ০২ ২০২০, ০৬:১৩
  • 760 বার পঠিত
  • আপডেট টাইম : অক্টোবর ০২ ২০২০, ০৬:১৩
  • 760 বার পঠিত
পিরোজপুরে সিমেন্টবোঝাই ট্রলারডুবি: মালিকের লাশ উদ্ধার

পিরোজপুর ভাণ্ডারিয়া উপজেলায় ১ হাজার ৯০০ বস্তা সিমেন্টবোঝাই একটি ট্রলার ডুবির দুর্ঘটনায় ট্রলার মালিকসহ দুইজনের লাশ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার ১৪ ঘণ্টা পর আজ শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে বরিশালের ফায়ার সার্ভিস কর্মীরা নিখোঁজ ট্রলার মালিক মো. কাউয়ুম খাসের (৩৭) লাশটি উদ্ধার করেন।
নিহতর ট্রলার মালিক কাইউম খান বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার বাসান্ডা গ্রামের শহীদ খানের ছেলে।
এর আগে বৃহস্পতিবার সিমেন্টবোঝাই ট্রলারটি মোংলা থেকে বরিশালের উদ্দেশে যাওয়ার পথে রাত ৮টার দিকে তেলিখালী ইউনিয়নের পশ্চিম জুনিয়া গ্রামের কচা নদী তীরে নোঙর করা অবস্থায় ডুবে যায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার মোংলা থেকে ১ হাজার ৯০০ বস্তা সিমেন্ট বোঝাই করে নাম রায়হান-২ নামে ট্রলার বরিশাল উদ্দেশে যাওয়ার পথে বিকাল ৫টার দিকে ভাণ্ডারিয়ার তেলিখালী ইউনিয়নের পশ্চিম জুনিয়া গ্রামের কচা নদীর তীরে নোঙর করে। রাত সাড়ে ৮টার দিকে হঠাৎ কচা নদীর তীরবর্তী ট্রলার নোঙর করা এলাকা থেকে প্রায় ২০ থেকে ২৫ শতাংশ জমি নদীতে ডুবে যায়। এ সময় সেখানে নোঙর করা ট্রলারটি দুর্ঘটনার কবলে পড়ে ডুবে যায়। তখন ওই ট্রলারে থাকা ট্রলার মালিক কাইউম খান নিখোঁজ হন। তবে ট্রলারে থাকা চালক আবদুল মান্নান (৬৫) এবং হেলপার ফয়সাল বেপারী (১৫) সাঁতরে তীরে উঠতে সক্ষম হন।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493