এডভেঞ্চার লঞ্চে শিশুর জন্ম / কন্যা ও বাবা মায়ের লঞ্চভ্রমণ আজীবন ফ্রি

  • আপডেট টাইম : অক্টোবর ০৪ ২০২০, ০৬:২০
  • 797 বার পঠিত
  • আপডেট টাইম : অক্টোবর ০৪ ২০২০, ০৬:২০
  • 797 বার পঠিত
এডভেঞ্চার লঞ্চে শিশুর জন্ম / কন্যা ও বাবা মায়ের লঞ্চভ্রমণ আজীবন ফ্রি

ঝালকাঠি প্রতিনিধি ॥
শনিবার রাতে ঢাকা থেকে বরিশাল আসছিল এডভেঞ্চার-৯ নামে নিজাম শিপিং লাইন্সের একটি লঞ্চ। স্বামীর সঙ্গে ২১০ নম্বর কেবিনে ওঠেন সন্তান সম্ভবা এক নারী। রাত সাড়ে ১০টার দিকে ওই নারীর কোল আলোকিত করে লঞ্চে জন্ম নেয় কন্যা সন্তান। নাম রাখা হয় নুসাইবা।
খবর পেয়ে নবজাতককে দেখতে ভির করেন লঞ্চের যাত্রীরা। এ সুখবরটি মুহূর্তের মধ্যে চলে আসে লঞ্চের মালিক ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া গ্রামের সন্তান মোহম্মদ নিজাম উদ্দিনের কাছে। তিনি নবজাতকের পরিবারের জন্য ফুল ও মিষ্টি পাঠিয়ে দেন। এ সময় কন্যা সন্তান ও তার বাবা মায়ের জন্য এডভেঞ্চারে যাতায়াত আজীবন ফ্রি করার ঘোষণা দেন।
জানা যায়, বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার দুধল গ্রামের মো. ফোরকান হাওলদার তার সন্তান সম্ভবা স্ত্রী ফাহিমা বেগমকে নিয়ে এডভেঞ্চার লঞ্চে ঢাকা থেকে বরিশাল ফিরছিলেন। রাত ১০টার দিকে ফাহিমা বেগমের প্রসব বেদনা ওঠে। বিষয়টি লঞ্চ কর্তৃপক্ষকে জানানোর পরে যাত্রীদের মধ্য থেকে এ কাজে পারদর্শী এক নারীকে নিয়ে আসা হয় লঞ্চের ২১০ নম্বর কেবিনে। কিছুক্ষণের মধ্যেই ওই নারীর কোল আলোকিত করে জন্ম নেয় কন্যা সন্তান। এ কাজে সর্বাত্তক সহযোগিতা করেন লঞ্চের সুপারভাইজার মো. সাইফুল ইসলাম। খবর পেয়ে নিজাম শিপিং লাইন্সের স্বত্বাধিকারী মোহম্মদ নিজাম উদ্দিন পরিবারটির লঞ্চ যাতায়াত আজীবনের জন্য ফ্রি করে দেন। কন্যা সন্তানটির নাম রাখা হয় নুসাইবা। নবজাতক ও তার বাবা মাকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। তাদের মুখে মিষ্টি তুলে দেন লঞ্চ কর্তৃপক্ষ। ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া গ্রামের সন্তান নিজাম উদ্দিনের এমন মহানুভবতায় খুশি লঞ্চের অন্য যাত্রীরাও।
মো. ফোরকান হাওলাদার বলেন, লঞ্চের সকল কর্মকর্তা ও কর্মচারীদের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজীবন এডভেঞ্চার লঞ্চে যাতায়াত ফ্রি করে দেওয়ার জন্য লঞ্চ মালিক নিজাম উদ্দিনকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।
নিজাম উদ্দিন বলেন, বিমানে সন্তান জন্ম নিলে যদি যাতায়াত ফ্রি করা হয়, তাহলে আমরা কেন পারবো না। আমাদের এ ধরণের মানসিকতা তৈরি করতে হবে। লঞ্চে ওই নারীর সন্তান জন্মদানের জন্য পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়। আমি তাদের পরিবারের লঞ্চযাত্রা ফ্রি করে দিয়েছি।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493