ঝালকাঠিতে শুরু হয়েছে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন

  • আপডেট টাইম : অক্টোবর ০৪ ২০২০, ০৬:২৩
  • 771 বার পঠিত
  • আপডেট টাইম : অক্টোবর ০৪ ২০২০, ০৬:২৩
  • 771 বার পঠিত
ঝালকাঠিতে শুরু হয়েছে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন

ঝালকাঠি প্রতিনিধি ॥
ঝালকাঠিতে রবিবার সকাল থেকে শুরু হয়েছে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন। সকাল ১০টায় পৌরসভার ইপিআই সেন্টারে শিশুদের মুখে ভিটামিন এ প্লাস ক্যাপসুল দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন মেয়র মো. লিয়াকত আলী তালুকদার। জেলায় ৯০ হাজার শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর পরিকল্পনা করেছে স্বাস্থ্য বিভাগ। ৪ অক্টোবর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত পক্ষকালব্যাপী ভিটামিন এ প্লাস খাওয়ানো হবে। এ জন্য জেলা সদরসহ চারটি উপজেলা ও দুইটি পৌরসভায় ৮২২টি কেন্দ্রে এ কার্যক্রম চলবে। এসব কেন্দ্রে শিশুদের নিয়ে এসে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা।
জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌরসভার সচিব শাহীন সুলতানা, নির্বাহী প্রকৌশলী মো. আবু হানিফ, কাউন্সিলর তরুণ কর্মকারসহ পৌরসভার স্বাস্থ্য কর্মীরা। কেন্দ্রগুলোতে ছয় মাস থেকে ১১ মাস পর্যন্ত বয়সের দশ হাজার ১২৭ শিশুকে নীল রংয়ের এবং ১২ থেকে ৫৯ মাসের ৭৯ হাজার ৯৩৪ শিশুকে লাল রংয়ের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
কলাপাড়ায় সমকা‌মিতার অ‌ভি‌যো‌গে তোলপাড়ব‌রিশাল শিক্ষা বো‌র্ডের ৯‌টি ক‌লে‌জে কোন শনতুন পে-স্কেলে বড় পরিবর্তন, নিচের গ্রেডে ৫ শতামে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সর

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581