পড়াশোনা অব্যাহত রাখতে এইচএসসিতে সবাইকে উত্তীর্ণ করা হয়েছে : প্রধানমন্ত্রী

  • আপডেট টাইম : অক্টোবর ০৮ ২০২০, ০৬:০৮
  • 725 বার পঠিত
  • আপডেট টাইম : অক্টোবর ০৮ ২০২০, ০৬:০৮
  • 725 বার পঠিত
পড়াশোনা অব্যাহত রাখতে এইচএসসিতে সবাইকে উত্তীর্ণ করা হয়েছে : প্রধানমন্ত্রী

গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কিশোরগঞ্জের ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম অলওয়েদার সড়ক উদ্বোধনকালে বক্তব্য দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি : ফোকাস বাংলা

নভেল করোনাভাইরাসজনিত পরিস্থিতিতে শিক্ষার্থীদের পড়াশোনা অব্যাহত রাখার স্বার্থে এইচএসসিতে সবাইকে উত্তীর্ণ করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আরো জানান, ডিজিটাল পদ্ধতিতে শিক্ষা কার্যক্রম চালু রাখা হবে। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আজ বৃহস্পতিবার সকালে কিশোরগঞ্জের ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম অলওয়েদার সড়ক উদ্বোধনকালে এ কথা জানান প্রধানমন্ত্রী।

এ সময় প্রধানমন্ত্রী জানান, কোভিড-১৯-এর প্রভাবে স্থবির বিশ্ব অর্থনীতি। করোনার প্রকোপে ক্ষতিগ্রস্ত হয়েছে সরকারের বিভিন্ন পরিকল্পনা। তবে শিক্ষার্থীদের পড়াশোনা চালিয়ে যেতে বিভিন্ন উদ্যোগ নিয়েছে সরকার।

শেখ হাসিনা বলেন, ‘সবচেয়ে কষ্টের বিষয়টি হচ্ছে, আমাদের ছোট ছোট ছেলেমেয়েরা স্কুলে যেতে পারছে না, কলেজে যেতে পারছে না, বিশ্ববিদ্যালয়ে যেতে পারছে না। তাদের পড়াশোনা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারপরও আমরা চাচ্ছি, তাদের পড়াশোনাটা যাতে চলমান থাকে। সে জন্য যেহেতু আমরা এইচএসসি পরীক্ষা নিতে পারছি না, সেহেতু তাদের টেস্ট পরীক্ষা বা ক্লাসের পরীক্ষাগুলো নিয়ে রেজাল্ট দিয়ে আমরা সিদ্ধান্ত দিয়েছি, প্রমোশন দেওয়া হবে, তারা যেন পড়াশোনাটা অব্যাহত রাখতে পারে।’

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493