রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্নের পোস্ট দিতে পারবেন না শিক্ষক-শিক্ষার্থীরা

  • আপডেট টাইম : অক্টোবর ০৯ ২০২০, ০৫:৪৭
  • 742 বার পঠিত
  • আপডেট টাইম : অক্টোবর ০৯ ২০২০, ০৫:৪৭
  • 742 বার পঠিত
রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্নের পোস্ট দিতে পারবেন না শিক্ষক-শিক্ষার্থীরা

রাষ্ট্র বা সরকারের ভাবমূর্তি নষ্ট হয় এমন কোনো পোস্ট, ছবি, অডিও কিংবা ভিডিও আপলোড, মন্তব্য এমনকি শেয়ার দেয়া থেকে কলেজ শিক্ষক-শিক্ষার্থীদের বিরত থাকতে নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। এ সংক্রান্ত একটি নিদের্শনা মাউশির ওয়েবসাইটে বৃহস্পতিবার জারি হয়েছে।
এতে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে আরও কিছু বিষয়ে বিধিনিষেধ দেয়া হয়েছে। এর মধ্যে রয়েছে জাতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি, প্রতিষ্ঠান বা অন্য কোনো সার্ভিস বা পেশাকে হেয়প্রতিপন্ন করে এমন কোনো পোস্ট দেয়া থেকেও বিরত থাকতে হবে। জাতীয় ঐক্য ও চেতনার পরিপন্থী কোনো রকম তথ্য-উপাত্ত প্রকাশ করা যাবে না।
কোনো সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগতে পারে এমন বা ধর্মনিরপেক্ষতা নীতি পরিপন্থী কোনো তথ্য-উপাত্ত প্রকাশ করা যাবে না। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট বা আইনশৃঙ্খলার অবনতি ঘটতে পারে, এমন কোনো পোস্ট, ছবি, অডিও বা ভিডিও আপলোড, মন্তব্য, লাইক, শেয়ার করা থেকেও বিরত থাকতে হবে। এ ছাড়া জনমনে অসন্তোষ বা অপ্রীতিকর মনোভাব সৃষ্টি করতে পারে, এমন বিষয় লেখা, অডিও বা ভিডিও প্রকাশ বা শেয়ার করা এবং ভিত্তিহীন, অসত্য বা অশ্লীল তথ্য প্রচার থেকেও বিরত থাকতে হবে।
সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় বিভিন্ন গ্রুপ ও পেজের অ্যাডমিনদের জন্য বলা হয়েছে, সরকারি নীতিমালার পরিপন্থী, নিজ নিজ প্রতিষ্ঠান, দপ্তর ও সংস্থার বিপক্ষে অবস্থানকারী কোনো পোস্ট অনুমোদন করা যাবে না।
অন্যথায় অ্যাডমিন ও পোস্টদাতা উভয়ের বিরুদ্ধেই ব্যবস্থা নেয়া হবে। এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো ধরনের শৃঙ্খলা ও অপ্রীতিকর কার্যকলাপ যাতে না ঘটে, সে বিষয়ে দৃষ্টি রাখতে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের দৃষ্টি দিতে বলেছে মাউশি।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493