পুকুরে ভেসে উঠল দুই বোনের লাশ

  • আপডেট টাইম : অক্টোবর ০৯ ২০২০, ০৬:২২
  • 770 বার পঠিত
  • আপডেট টাইম : অক্টোবর ০৯ ২০২০, ০৬:২২
  • 770 বার পঠিত
পুকুরে ভেসে উঠল দুই বোনের লাশ

ভোলায় পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের উত্তর ভেদুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হচ্ছে- ভেদুরিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের উত্তর ভেদুরিয়া গ্রামের মুদি ব্যবসায়ী মো. জসিমের মেয়ে আফিফা (৭) ও মুনতাহা (৫)।

স্থানীয় বাসিন্দা মো. মঞ্জু ইসলাম জানান, দুই বোন তাদের বাড়ির সামনের পুকুরে গোসল করতে পানিতে নামে। সাঁতার না জানায় তারা পানিতে তলিয়ে যায়। পরিবারের সদস্যরা তাদের দুজনকে অনেকক্ষণ ধরে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুরের পানিতে ভাসমান অবস্থায় দুই বোনের মরদেহ পাওয়া যায়।

ভোলা মডেল থানা পুলিশের ওসি (তদন্ত) মো. আরমান হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493