বরিশাল ২২শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
এক সময়ের মঞ্চ ও টেলিভিশন অভিনেত্রী শমী কায়সার ফের বিয়ের পিঁড়িতে বসেছেন। দীর্ঘদিনের বন্ধু রেজা আমিনের সঙ্গে ঘর বেঁধেছেন তিনি।তার বর পেশায় একজন ব্যবসায়ী।
শুক্রবার (৯ অক্টোবর) দিনগত রাতে হঠাৎ করেই শমী কায়সারের বিয়ের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপরই তার তৃতীয় বিয়ের খবর প্রকাশ্যে আসে।
জানা যায়, দুই পরিবারের সদস্যদের মত এবং উপস্থিতিতে শমী কায়সারের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় বৃহস্পতিবার (৮ অক্টোবর)।
এর আগে ১৯৯৯ সালে পশ্চিমবঙ্গের চিত্রনির্মাতা রিঙ্গোর সঙ্গে ঘর বেঁধেছিলেন শমী কায়সার। দুই বছর পর এই সংসার ভেঙে গেলে এরপর তিনি বিয়ে করেন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে।