ঝালকাঠিতে ধর্ষণ ও নারী নির্যাতনকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

  • আপডেট টাইম : অক্টোবর ১২ ২০২০, ০৬:৪৭
  • 735 বার পঠিত
  • আপডেট টাইম : অক্টোবর ১২ ২০২০, ০৬:৪৭
  • 735 বার পঠিত
ঝালকাঠিতে ধর্ষণ ও নারী নির্যাতনকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

ঝালকাঠি প্রতিনিধি ॥
সারাদেশে ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে ঝালকাঠিতে মানববন্ধন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। রবিবার বিকেলে স্থানীয় প্রেস ক্লাবের সামনের সড়কে ঘণ্টাব্যাপী সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করে তারা। এতে ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা শাখার দুই শতাধিক নেতাকর্মী অংশ নেয়। মানববন্ধন থেকে নোয়াখালীর বেগমগঞ্জে নারী নির্যাতনের পর ভিডিও করে ফেসবুকে ভাইরাল করার তীব্র নিন্দা জানানো হয়। এ ঘটনাসহ দেশের বিভিন্ন স্থানে নারী নির্যাতন ও ধর্ষণকারীদের গ্রেপ্তার করে ফাঁসির দাবি জানানো হয়।
সমাবেশে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঝালকাঠি জেলা শাখার সিনিয়র সহসভাপতি ইঞ্জিনিয়ার মাওলানা আহসান উল্লাহ খান, সহসভাপতি মাওলানা হেদায়েতুল্লাহ ফয়েজী, যুব আন্দোলনের জেলা শাখার সভাপতি মাওলানা মো. আল আমিন, শ্রমিক আন্দোলনের জেলা শাখার সভাপতি আবদুল কুদ্দুস প্রমুখ।
সমাবেশে বক্তারা ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যদ-ের আইন পাশ করে সারাদেশে ধর্ষণ ও নারী নির্যাতনকারীদের ফাঁসির দাবি জানান।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
কলাপাড়ায় সমকা‌মিতার অ‌ভি‌যো‌গে তোলপাড়ব‌রিশাল শিক্ষা বো‌র্ডের ৯‌টি ক‌লে‌জে কোন শনতুন পে-স্কেলে বড় পরিবর্তন, নিচের গ্রেডে ৫ শতামে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সর

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581