নলছিটিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

  • আপডেট টাইম : অক্টোবর ১৩ ২০২০, ০৬:৩৯
  • 772 বার পঠিত
  • আপডেট টাইম : অক্টোবর ১৩ ২০২০, ০৬:৩৯
  • 772 বার পঠিত
নলছিটিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

ঝালকাঠি প্রতিনিধি ॥
ঝালকাঠির নলছিটিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মিজান জোমাদ্দার (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে পৌরসভার মাটিভাঙা আবাসন এলাকায় এ ঘটনা ঘটে। মিজান উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের বহরমপুর গ্রামের আবদুল কাদের জোমাদ্দারের ছেলে। সে মাটিভাঙা আবাসনে বসবাস করতো।
স্থানীয়রা জানায়, দুপুরে আবাসনে ঘরের পেছনে একটি গাছের ডাল কাটতে ওঠেন মিজান। এসময় বিদ্যুতের তারে জড়িয়ে তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে নলছিটি ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে লাশ উদ্ধার করে।
নলছিটি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা গোলাম মোস্তফা বলেন, গাছের পাশেই বিদ্যুতের তার ছিল। ডাল কাটার সময় মিজান তারে জড়িয়ে বিদ্যুতায়িত হয়। মৃতদেহটি গাছ থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা নামিয়েছে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
কলাপাড়ায় সমকা‌মিতার অ‌ভি‌যো‌গে তোলপাড়ব‌রিশাল শিক্ষা বো‌র্ডের ৯‌টি ক‌লে‌জে কোন শনতুন পে-স্কেলে বড় পরিবর্তন, নিচের গ্রেডে ৫ শতামে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সর

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581