বাবরি মসজিদে প্রথম হামলাকারী নির্মাণ করেছেন ৯০টি মসজিদ

  • আপডেট টাইম : ডিসেম্বর ১০ ২০১৯, ১৭:৪৪
  • 1160 বার পঠিত
  • আপডেট টাইম : ডিসেম্বর ১০ ২০১৯, ১৭:৪৪
  • 1160 বার পঠিত
বাবরি মসজিদে প্রথম হামলাকারী নির্মাণ করেছেন ৯০টি মসজিদ

ভারতের অযোধ্যায় ১৯৯২ সালে বাবরি মসজিদ ভাঙার ঘটনায় প্রথম ব্যক্তি হিসেবে হাতে হাতুড়ি নিয়ে মসজিদের গম্বুজের চূড়ায় উঠেছিলেন বলবীর সিং। মুসলিমদের প্রতি তার এতটাই ঘৃণা আর বিদ্বেষ ছিল যে মসজিদটি ভেঙে ফেলার পর একটি ইট তিনি স্মারক হিসেবে রেখে দিয়েছিলেন, নিজেকে শান্ত করার জন্য।

 

এই ধ্বংসযজ্ঞের পরপরই গভীরভাবে অনুতপ্ত হন বলবীর সিং। ছয় মাস পরে আরেক কর সেবক (হিন্দু স্বেচ্ছাসেবী যারা মসজিদ ভাঙায় অংশ নিয়েছিলেন) যোগেন্দ্র পালকে সঙ্গে নিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন তিনি। বলবীর সিং নিজের নাম বদলে রাখেন মোহাম্মদ আমির।ধ্বংসযজ্ঞে অংশগ্রহণের ঘটনায় তিনি এতটাই অনুতপ্ত হয়েছিলেন যে ১০০টি মসজিদ নির্মাণ করবেন বলে প্রতিজ্ঞাবদ্ধ হন বলবীর। তুরস্কের সংবাদ সংস্থা আনাদোলু জানায়, বাবরি মসজিদ ভাঙার দীর্ঘ ২৮ বছর পর দেখা যাচ্ছে মোহাম্মদ আমির ইতিমধ্যে ৯০টি মসজিদ নির্মাণ করেছেন।

 

আনাদোলুকে দেওয়া এক সাক্ষাৎকারে মোহাম্মদ আমির জানান, শিব সেনার দলে যোগ দেওয়ার পর তিনি উগ্রবাদী হয়ে উঠেছিলেন।তিনি ব্যাখ্যা করে বলেন, ‘দিল্লির কাছে হরিয়ানায় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) প্রশিক্ষণ শিবিরে ও পানিপথের কার্যক্রমে নিয়মিত অংশগ্রহণ করতাম।’

 

আমির বলেন, ‘মসজিদ ভেঙে ফেরার পথে সবাই আমাদের নায়কের চোখে দেখছিল, কিন্তু আমার পরিবারের প্রতিক্রিয়া ছিল পুরোপুরি ভিন্ন যা আমাকে মর্মাহত করে।’

 

‘আমার পরিবারের লোকজনের হতাশায় মসজিদ ভাঙার উল্লাস নিমিষেই দূর হয়ে যায়। আমি বুঝতে পারলাম অনেক খারাপ কিছু করে ফেলেছি। এরপর সিদ্ধান্ত নিলাম এর মাশুল আমায় দিতে হবে।’

 

এরপর তিনি আলেম মাওলানা কালেম সিদ্দিকীর সঙ্গে যোগাযোগ করেন এবং এক পর্যায়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন। সে সময় মোহাম্মদ আমির পণ করেন ১০০টি মসজিদ নতুন করে নির্মাণ ও সংস্কার করবেন। তারই পরিপ্রেক্ষিতে এখন পর্যন্ত ৯০টি মসজিদ নির্মাণ করেছেন।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
কলাপাড়ায় সমকা‌মিতার অ‌ভি‌যো‌গে তোলপাড়ব‌রিশাল শিক্ষা বো‌র্ডের ৯‌টি ক‌লে‌জে কোন শনতুন পে-স্কেলে বড় পরিবর্তন, নিচের গ্রেডে ৫ শতামে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিà¦জনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তàসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বàদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতàসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাটà২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সর

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581