ঝালকাঠির সুগন্ধা ও বিষখালী নদী থেকে ৫ হাজার মিটার কারেন্ট জাল ২০ কেজি মা ইলিশ জব্দ

  • আপডেট টাইম : অক্টোবর ১৬ ২০২০, ০৭:০০
  • 826 বার পঠিত
  • আপডেট টাইম : অক্টোবর ১৬ ২০২০, ০৭:০০
  • 826 বার পঠিত
ঝালকাঠির সুগন্ধা ও বিষখালী নদী থেকে  ৫ হাজার মিটার কারেন্ট জাল  ২০ কেজি মা ইলিশ জব্দ

ঝালকাঠি প্রতিনিধি ॥
ঝালকাঠির সুগন্ধা ও বিষখালী নদীতে অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় পাঁচ হাজার মিটার কারেন্ট জাল ও ২০ কেজি মা ইলিশ জব্দ করা হয়েছে। নলছিটি উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করেন।
মৎস্য বিভাগ জানায়, সুগন্ধা ও বিষখালী নদীতে জাল ফেলে মা ইলিশ ধরছিল জেলেরা। নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত হোসেনের নেতৃত্বে মৎস্য বিভাগ ও পুলিশের দুটি দল অভিযান চালায়। অভিযান টের পেয়ে নদীতে জাল ফেলে পালিয়ে যায় জেলেরা। এসময় নদী থেকে পাঁচ হাজার মিটার জাল ও ২০ কেজি মা ইলিশ জব্দ করা হয়। জব্দ করা ইলিশ মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়। জালগুলো নলছিটি ফেরিঘাট এলাকায় জনসম্মুখে পুড়িয়ে ফেলা হয়। অভিযানকালে উপস্থিত ছিলেন নলছিটি উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা রমণি কান্ত মিস্ত্রি ও নলছিটি থানার পরিদর্শক (ওসি) আবদুল হালিম তালুকদার।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
কলাপাড়ায় সমকা‌মিতার অ‌ভি‌যো‌গে তোলপাড়ব‌রিশাল শিক্ষা বো‌র্ডের ৯‌টি ক‌লে‌জে কোন শনতুন পে-স্কেলে বড় পরিবর্তন, নিচের গ্রেডে ৫ শতামে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সর

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581