রাজাপুরে স্ত্রীকে হত্যা, স্বামী গ্রেপ্তার

  • আপডেট টাইম : অক্টোবর ১৬ ২০২০, ০৭:০২
  • 781 বার পঠিত
  • আপডেট টাইম : অক্টোবর ১৬ ২০২০, ০৭:০২
  • 781 বার পঠিত
রাজাপুরে স্ত্রীকে হত্যা, স্বামী গ্রেপ্তার

ঝালকাঠি প্রতিনিধি ॥
ঝালকাঠির রাজাপুরে আইরিন আক্তার (২০) নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় স্বামী মো. মিরাজ আকনকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে উপজেলার মঠবাড়ি ইউনিয়নের হাইলাকাঠি গ্রামে আইরিনের শ্বশুরবাড়িতে এ ঘটনা ঘটে। নিহত আইরিন একই গ্রামের ইউনুস ভূঁইয়ার মেয়ে। এ ঘটনায় শুক্রবার সকালে নিহতের বাবা বাদী হয়ে মিরাজকে আসামি করে রাজাপুর থানায় মামলা দায়ের করেন।
পুলিশ জানায়, আইরিনের দুই বছর আগে মিরাজের সাথে বিয়ে হয়। তাদের সংসারে রিয়া নামে সাতমাস বয়সী একটি কন্যা সন্তান রয়েছে। মিরাজ বিভিন্ন সময় আইরিনের ওপর নির্যাতন করতো। বৃহস্পতিবার বিকালে আইরিন অসুস্থ হয়ে পড়েছে, এমন খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আইরিনকে অচেতন অবস্থায় দেখতে পায় তাঁর বাবা। রাতে তাকে রাজাপুর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। উপজেলা স্বাস্থ ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবুল খায়ের মাহমুদ বলেন, ‘রোগীকে হাসপাতালে আনার পূর্বেই তাঁর মৃত্যু হয়েছে।’
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, ‘গতকাল রাতে উপজেলা স্বাস্থ কমপ্লেক্স থেকে নিহতের লাশ উদ্ধার ও অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছেন। আজ শুক্রবার সকালে ময়নাতদন্তের জন্য লাশ ঝালকাঠি মর্গে প্রেরণ করা হয়েছে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
কলাপাড়ায় সমকা‌মিতার অ‌ভি‌যো‌গে তোলপাড়ব‌রিশাল শিক্ষা বো‌র্ডের ৯‌টি ক‌লে‌জে কোন শনতুন পে-স্কেলে বড় পরিবর্তন, নিচের গ্রেডে ৫ শতামে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সর

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581