মাধ্যমিকের বার্ষিক পরীক্ষাও হচ্ছে না

  • আপডেট টাইম : অক্টোবর ২১ ২০২০, ০২:০৯
  • 802 বার পঠিত
  • আপডেট টাইম : অক্টোবর ২১ ২০২০, ০২:০৯
  • 802 বার পঠিত
মাধ্যমিকের বার্ষিক পরীক্ষাও হচ্ছে না

চলমান করোনা পরিস্থিতির কারণে এবছর মাধ্যমিকের বার্ষিক পরীক্ষাও হচ্ছে না। অ্যাসাইনমেন্টের মাধ্যমে শিক্ষার্থীদের ক্লাসে উত্তীর্ণ হওয়ার বিষয়টি মূল্যায়ন করা হবে।

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি আজ বুধবার (২১ অক্টোবর) বেলা ১২টায় আয়োজিত ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এতথ্য জানিয়েছেন। মাধ্যমিক স্তরে ষষ্ঠ, সপ্তম, নবম শ্রেণির শিক্ষার্থীদের কীভাবে মূল্যায়ন করা হবে- তা জানাতে আজকের এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা বাতিলের ঘোষণা দিয়ে দীপু মনি বলেন, ষষ্ঠ থেকে নবম শ্রেণি পর্যন্ত পরবর্তী ক্লাসে উন্নীত করতে এনসিটিবি নতুন করে একটি সংক্ষিপ্ত সিলেবাস প্রণয়ন করেছে। তার আলোকে শিক্ষার্থীদের জন্য অ্যাসাইনমেন্ট করতে দেওয়া হবে। এটি মূল্যায়নের মাধ্যমে মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের পরবর্তী ক্লাসে উন্নীত করা হবে।

শিক্ষামন্ত্রী আরো বলেন, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) প্রণয়ন করা সিলেবাস থেকে চারটি অ্যাসাইনমেন্ট এক মাসের মধ্যে শেষ করতে হবে। এ সিলেবাসটি এনটিসিটির মাধ্যমে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের কাছে পাঠানো হবে। শিক্ষকদের মাধ্যমে শিক্ষার্থীদের কাছে তা পৌঁছে দেওয়া হবে। তিনি বলেন, শিক্ষার্থীরা অনলাইনে বা খাতায় লিখে অ্যাসাইনমেন্ট জমা দিতে পারবে।এর বাইরে শিক্ষার্থীদের কোনো ধরনের বাসার কাজ দেওয়া যাবে না। চার সপ্তাহে শুধু চারটি অ্যাসাইনমেন্ট তৈরি করে শিক্ষকদের কাছে শিক্ষার্থীরা পৌঁছে দেবে।

এর আগে পঞ্চমের প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা, অষ্টমের জেএসসি-জেডিসি পরীক্ষা এবং সবশেষ এইচএসসি ও সমমানের পরীক্ষা বাতিল করা হয়েছে এবছর। প্রাথমিক স্তর ও অষ্টমের সমাপনীর বদলে নিজ নিজ বিদ্যালয়ে মূল্যায়ন করে পরবর্তী শ্রেণিতে উন্নীতের সিদ্ধান্ত হলেও এইচএসসির শিক্ষার্থীদের জেএসসি ও এসএসসি পরীক্ষার ফলের গড়ের ভিত্তিতে ফল প্রকাশ করা হবে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493